তালতলীর ছোটবগী বাজারে নয়টি দোকানে চুরি – আপন নিউজ

বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জনদুর্ভোগ কমাতে ওয়াপদা সড়কের গর্ত ভরাটে রিমন সিকদারের উদ্যোগ কলাপাড়ায় চাঁ’দা দাবীতে মধ্যবয়সী নারীকে মা’রধ’র ও হু’ম’কী, আদালতে মা’ম’লা জাতীয় পর্যায়ে একক অভিনয়ে ৩য় স্থান অর্জনকারী অর্জুন মুখার্জীকে সম্মাননা প্রদান মহিপুরে ডোবায় ডুবে দুই শি’শু’র মৃ/ত্যু, এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘আমরা কলাপাড়াবাসী’ সংগঠনের নতুন কমিটি গঠন মহিপুরের কাঠপট্টি রোডে সরকারি খাস জমি দ’খ’লে’র অভিযোগ একক অভিনয়ে জাতীয় পর্যায়ে ৩য় কলাপাড়ার অর্জুন কলাপাড়ায় ৪০ পিস ই’য়া’বাসহ ৪ জন গ্রে’ফ’তা’র আলীপুরে ৬০০ ফুট সড়কে অদ্ভুত নির্মাণ, দুর্ভোগে সাধারণ মানুষ কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির ত্রিবার্ষিক সভা অনুষ্ঠিত
তালতলীর ছোটবগী বাজারে নয়টি দোকানে চুরি

তালতলীর ছোটবগী বাজারে নয়টি দোকানে চুরি

আমতলী প্রতিনিধিঃ
বরগুনার তালতলী উপজেলার ছোটবগী বাজারের নয়টি দোকানে চুরি সংগঠিত হয়েছে। চোরচক্র তালা ভেঙ্গে দোকানে প্রবেশ করে নগদ টাকা ও মালামাল নিয়ে গেছে। ঘটনা ঘটেছে বুধবার দিবাগত রাতে।
জানাগেছে, উপজেলার ছোটবগী বাজারে বুধবার গভীর রাতে সঙ্গবদ্ধ চোরচক্র নুরু মিয়া, জহিরুল প্যাদা, শম্ভু পাহলান, স্বপন সমাদ্দার, তপন, সুনীল শীল, জাহাঙ্গির হাওলাদার, গিয়াস হাজীর দোকান ও ছোটবগী হাফিজি মাদ্রাসার লাইব্রেরীর তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরে দোকান ও মাদ্রাসায় থাকা নগদ টাকা ও মুল্যবান মালামাল নিয়ে গেছে। খবর পেয়ে বৃহস্পতিবার ছোটবগী ইউপি চেয়ারম্যান মোঃ তৌফিকুজ্জামান তনু ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
 ছোটবগী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইউপি সদস্য মোঃ মজিবর বিশ্বাস বলেন, সঙ্গবদ্ধ চোরচক্র বাজারের মাদ্রাসাসহ নয়টি দোকানের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নগদ টাকাসহ মালামাল নিয়ে গেছে। তিনি আরো বলেন, ধারনা করা হচ্ছে মাদক সেবীরা এ ঘটনা ঘটিয়েছে।
তালতলী থানার ওসি মোঃ কামরুজ্জামান মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!