শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়া হাসপাতালে সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা!

কলাপাড়া হাসপাতালে সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা!

আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়া উপজেলার গ্রাম-গঞ্জে থেকে সরকারি সেবা গ্রহনের জন্য ছুটে আসতেন সাধারণ রোগীরা। এ হাসপাতালের রোগীদের জন্য সব ধরনের সরকারি সেবা থাকা সত্ত্বেও হাসপাতালের কতিপয় ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করাতে তাদের নির্দিষ্ট ডায়াগনষ্টিক সেন্টার ও ক্লিনিকগুলোতে পাঠিয়ে থাকে। এতে মোটা অঙ্কের অর্থের পরীক্ষা-নিরীক্ষা করতে হয় রোগীদের। অনেক রোগীরা অর্থের অভাবে পরীক্ষা-নিরীক্ষা করতে না পারায় চলে যেতে বাধ্য হয়। এতে সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছে এ উপজেলার সাধারণ রোগীরা।
 মঙ্গলবার বেলা ১১ টার দিকে কলাপাড়া হাসপাতালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, রোগী হাসপাতালের কতিপয় ডাক্তারদের কক্ষে গিয়ে পরীক্ষা-নিরীক্ষার জন্য রোগীদের হাতে ধরিয়ে দেয় ডাক্তারের নির্দিষ্ট ল্যাবের ভিজিটিং কার্ড। রোগীদের কাছে জানতে চাইলে চিকিৎসা নিতে আসা রোগী বলেন, ডাক্তারের কক্ষে গেলে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য বাইরে পাঠিয়ে দেয় তাই ডায়াগনষ্টিক সেন্টার ও ক্লিনিকে ভিজিটিং কার্ড নিয়ে পাঠিয়ে দেয়, যাতে তাদের নির্দিষ্ট ডায়াগনষ্টিক সেন্টার ও ক্লিনিকে টেস্ট করতে পারি।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: চিন্ময় হাওলদার আপন নিউজ কে বলেন, রোগের অনুযায়ী অনেক রোগীকে বাইরে পরীক্ষা-নিরীক্ষা করতে হয়। তবে নির্দিষ্ট ডায়াগনষ্টিক সেন্টার ও ক্লিনিকে যেতে হবে এমন কোনো বাধ্যবাধকতা দেওয়া হয় না।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!