বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
কলাপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে বেদে শারীরিক নির্যাতন

কলাপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে বেদে শারীরিক নির্যাতন

আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়ায় যৌতুকের দাবী মিটাতে না পারায় স্বামীর নির্যাতনে দু’ সন্তানের জননী মোসাঃ হাজেরা বেগম কলাপাড়া হাসপাতালের বেডে মৃত্যু ঝুঁকি নিয়ে কাঁদাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের আঃ রাজ্জাক হাওলাদারের কন্যা মোসাঃ হাজেরা বেগমের সঙ্গে একই এলাকার মোঃ হানিফ হাওলাদারের পুত্র মোঃ সাকুর হাওলাদারের সাথে ১৫ বছর আগে মুসলিম শরীয়ামতে রেজিষ্ট্রারীকৃত কাবিনমুলে বিবাহ হয়।

বিবাহের সময় হাজেরার বাবা তিন লাখ টাকার স্বর্ণালংকার ও উপঢৌকন দিয়ে সাকুরের বাড়ী তুলে দেয়। অনেক দিন সুখে শান্তিতে বসবাস করায় দু’ টি সন্তান জম্ম দেন। যথাক্রমে ইয়ামিন (৯), আরিফা (৫) বছর। পরবর্তীতে সাকুর হাওলাদার বেকার অবস্থা থেকে বিভিন্ন অপরাধমুলক কাজে জড়িত হয়ে অর্থ হারিয়ে স্ত্রীর নিকট তিন লাখ টাকা যৌতুক হিসেবে দাবী করে।

স্ত্রী মোসাঃ হাজেরা বেগমকে নানাভাবে নির্যাতন করে আসছে। হাজেরা বেগম স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে তার বাবা মাকে জানান, তার পিতামাতা জামাতার যৌতুক দাবী পুরনে অপরগতা জ্ঞাপন করেন।

এতে ক্ষিপ্ত হয়ে সোমবার রাতে সাকুর হাওলাদার তার বাব মোঃহানিফ হাওলাদার ও শাশুড়ী শাহিনুর বেগম ঘরের দরজা বন্ধ করে হাত-পা বেধে শারীরিকভাবে নির্যাতন চালায়। পরে হাজেরার আর্তচিৎকারে পার্শবতি লোকজন এসে হাজেরাকে উদ্ধার করে। পরে হাজেরার শারীরিক অবস্থা সংকটাপন্ন দেখে তাকে চিকিৎসার কথা বলে সাকুরে মামা বাড়ী কলাপাড়া পৌর শহরের বাদুরতলী আটকে রাখে।

এমন খবর হাজেরার বাবা ও ভাই সেখান থেকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। বর্তমানে হাজেরা বেগম কলাপাড়া হাসপাতালের বেডে কাঁদাচ্ছে।
এব্যাপারে অভিযুক্ত মোঃ সাকুর হাওলাদার এর সাথে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। তবে মামলার প্রস্তুতি চলছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!