বেনাপোল সীমান্তে মাদক ব্যবসায়ী বিজিবি’র গুলিতে আহত – আপন নিউজ

বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জনদুর্ভোগ কমাতে ওয়াপদা সড়কের গর্ত ভরাটে রিমন সিকদারের উদ্যোগ কলাপাড়ায় চাঁ’দা দাবীতে মধ্যবয়সী নারীকে মা’রধ’র ও হু’ম’কী, আদালতে মা’ম’লা জাতীয় পর্যায়ে একক অভিনয়ে ৩য় স্থান অর্জনকারী অর্জুন মুখার্জীকে সম্মাননা প্রদান মহিপুরে ডোবায় ডুবে দুই শি’শু’র মৃ/ত্যু, এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘আমরা কলাপাড়াবাসী’ সংগঠনের নতুন কমিটি গঠন মহিপুরের কাঠপট্টি রোডে সরকারি খাস জমি দ’খ’লে’র অভিযোগ একক অভিনয়ে জাতীয় পর্যায়ে ৩য় কলাপাড়ার অর্জুন কলাপাড়ায় ৪০ পিস ই’য়া’বাসহ ৪ জন গ্রে’ফ’তা’র আলীপুরে ৬০০ ফুট সড়কে অদ্ভুত নির্মাণ, দুর্ভোগে সাধারণ মানুষ কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির ত্রিবার্ষিক সভা অনুষ্ঠিত
বেনাপোল সীমান্তে মাদক ব্যবসায়ী বিজিবি’র গুলিতে আহত

বেনাপোল সীমান্তে মাদক ব্যবসায়ী বিজিবি’র গুলিতে আহত

মোঃ জসীম উদ্দীন,বেনাপোলঃ

যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত দিয়ে বৃহস্পতিবার (২৫ই জুন) ভোরে ভারত থেকে ফেন্সিডিল পাচার করে আনার সময় আলামিন (২৮) নামে এক মাদক ব্যবসায়ী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র ছোড়া গুলিতে আহত হয়েছে। আহত আলামিন বিজিবির হেফাজতে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আলামিন বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের নুরুল ইসলামের ছেলে।

এসময় ঘটনাস্থল থেকে বিজিবি সদস্যরা ৪৬ বোতল ফেন্সিডিল ও ১টি হাসুয়া উদ্ধার করেছে।

পুটখালী বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার জাকির হোসেন জানান, গোপন সংবাদে জানা যায়, একদল চোরাকারবারী ভারত থেকে ফেন্সিডিলের চালান নিয়ে পুটখালী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে।

এ খবরে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালালে চোরাচালানীরা বিজিবি’র উপর হামলা চালায়। বিজিবি এসময় নিজেদের আত্মরক্ষার্থে তাদের উপর ২ রাউন্ড গুলি চালায়। এসময় মাদক ব্যবসায়ী আলামিনের ডান পায়ে গুলি লাগে।

তিনি আরো জানান, পরে, বিজিবি তাকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তারপরে সেখান থেকে যশোর সদর হাসপাতালে নেওয়া হয় তাকে।

উল্লেখ্য, গত এপ্রিল মাসে আলামিনকে ২৮ বোতল ফেন্সিডিলসহ পুটখালী বিজিবি আটক করে জেল হাজতে প্রেরন করে। সে জামিনে এসে আবারও মাদক ব্যবসা শুরু করে। সে এলাকায় চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী হিসাবে পরিচিত। এর আগে, তার নামে ৪ টি মামলা আছে বলে জানিয়েছেন বিজিবি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!