রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় জেলেদের জালে ৫০ মন পোয়া মাছ!

কলাপাড়ায় জেলেদের জালে ৫০ মন পোয়া মাছ!

??

আপন নিউজ রিপোর্টঃ

কলাপাড়ায় জেলেদের জালে ধরা পরেছে ৫০ মন পোয়া মাছ। শুক্রবার সকালে স্থানীয় মাছ বাজারে মাছগুলো প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়।
ট্রলার মালিক মো. সহিদ জানান, বৃহস্পতিবার রাতে বালিয়াতলী নির্মাণাধীন সৈয়দ নজরুল ইসলাম সেতু সংলগ্ন আন্ধারমানিক নদীর বাঁকে ট্রলারে থাকা ৭ জন জেলেদের নিয়ে জাল ফেলা হয়। শুক্রবার ভোরে জাল তুলতে গিয়ে ট্রলারের সকলেই বিস্মিত হই। প্রতিটি পোয়া মাছের ওজন ৩শ’ থেকে ৭শ’ গ্রাম পর্যন্ত। তার ধারনা পোয়ার একটি বিশাল ঝাঁকের কিছু অংশ তাদের জালে ধরা পড়েছে। দ্রুত জাল তুলে তারা একটি ছোট্ট ট্রলারে মাছ নিয়ে কলাপাড়া মাছ বাজারে আসেন।
স্থানীয় মাছ ব্যবসায়ী মো. মাহবুব সিকদার জানান, সর্বচ্চ দর দাতা হিসেবে প্রকাশ্য নিলামে ৪ শত টাকা কেজি দরে মাছগুলো ক্রয় করি। স্থানীয় বাজারে অল্প কিছু মাছ বিক্রি করেছি, বাকি মাছগুলো বরিশাল পোর্ট রোড মাছের আড়তে পাঠিয়েছি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!