মির্জাগঞ্জ প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে গলাচিপা ও কলাপাড়া সংবাদকর্মীদের শোক প্রকাশ | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
মির্জাগঞ্জ প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে গলাচিপা ও কলাপাড়া সংবাদকর্মীদের শোক প্রকাশ

মির্জাগঞ্জ প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে গলাচিপা ও কলাপাড়া সংবাদকর্মীদের শোক প্রকাশ

আপন নিউজ রিপোর্টঃ
মির্জাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আনিসুর রহমানের মৃত্যুতে গলাচিপা প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ক্লাব ও কলাপাড়া সাংবাদিক ফোরামের পক্ষ থেকে গভীরভাবে শোকাহত ও মর্মাহত। গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ড এক শোক বার্তায় বলেন, কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমণকালীন দেশ ও জাতির এ সংকটময় মুহুর্তে আমরা একজন সহযোদ্ধা কলম সৈনিককে হারালাম এবং মির্জাগঞ্জের সংবাদকর্মীরা হারাল একজন অভিভাবককে। অসময় তার এ চলে যাওয়ায় সাংবাদিক সমাজের অপূরনীয় ক্ষতি হয়ে গেল। এ শোকবার্তায় সভাপতি ও সাধারণ সম্পাদকদ্বয় মরহুম মো. আনিসুর রহমানের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।
সাংবাদিক আনিসুর রহমানের মৃত্যুতে কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের শোক প্রকাশ। 
মির্জাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আনিসুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন   কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের আহবায়ক মাইন উদ্দীন আহম্মেদ, সদস্য সচিব গৌতম চন্দ্র হাওলাদার, সাবেক সভাপতি এস,কে রঞ্জন, সদস্য হাজী নাসির উদ্দিন, নাহিদুল হক, রাসেল মোল্লা, মোস্তাফিজু রহমান সুজন মৃধা, ওমর ফারুক, এইচ অর মুক্তা, আরিফ শিকদার, আহম্মেদ পাশা তানভীর, আল আমিন, ইমন আল আহসান, তাজুল ইসলাম আজাদ প্রমুখ।
মির্জাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আনিসুর রহমানের মৃত্যুতে কলাপাড়া সাংবাদিক ফোরামের শোক প্রকাশ।
সাংবাদিক আনিসুর রহমানের  মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কলাপাড়া সাংবাদিক ফোরামের সভাপতি মাওলানা আসাদুজ্জামান ইউসুফ, সহ-সভাপতি মোঃ আবুল হাসনাত রিমন, সাধারণ সম্পাদক এস এম আলমগীর হোসেন, সহ-সাধারণ সম্পাদক এস এম ইলিয়াস জাবেদ, দপ্তর সম্পাদক মোঃ নূরুল আমিন, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ মাহাতাব হোসেন হাওলাদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইনুদ্দিন আল আতিক, সদস্য জসিম উদ্দিন মানিক, সজল বিশ্বাস, ফখরুল আলম, মো: জুলহাস মোল্লা ও রাসেল।
তারা এক শোকবার্তায় বলেন, কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমণকালীন দেশ ও জাতির এই সংকটময় মুহুর্তে আমরা একজন সহযোদ্ধা কলম সৈনিককে হারালাম এবং মির্জাগঞ্জের সংবাদকর্মীরা  হারালো একজন অভিভাবককে।
মহান আল্লাহ পাকের দরবারে দোয়া রইল তাকে জান্নাত বাসী করুন -আমিন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!