পটুয়াখালীতে নতুন করে করোনা শনাক্ত-৩৩ | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা
পটুয়াখালীতে নতুন করে করোনা শনাক্ত-৩৩

পটুয়াখালীতে নতুন করে করোনা শনাক্ত-৩৩

আপন নিউজ ডেস্কঃ

পটুয়াখালীতে স্বাস্থ্য সেবিকা, স্বাস্থ্য সহকারী, উপজেলা কৃষি কর্মকর্তা সহ নতুন করে ৩৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার রাতে তাদের রিপোর্ট পজেটিভ এসেছে। বিষয়টি শনিবার সকালে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম। নুতন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৭ জন, মির্জাগঞ্জের ১০ জন, কলাপাড়ার ৪ জন, দুমকি ও দশমিনা একজন করে অক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬৫৬।

এছাড়াও কুয়াকাটার বিভিন্ন আবাসিক হোটেলে অবস্থান করা বিভিন্ন কাজে অংশ নেয়ার জন্য আসা শ্রমিক কর্মচারীসহ ১৭জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) সকালে প্রাপ্ত রিপোর্ট অনুসারে বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: চিন্ময় হাওলাদার।

আক্রান্তরা হল রফিকুল ইসলাম, হান্নান মিয়া, মেহেদী হাসান (হোটেল গাজী প্যালেস), আবু বকর, হাফিজুল ইসলাম (রয়েল প্যালেস), রেজাউল করিম
(সমুদ্রবাড়ি রিসোর্ট), সাইফুল ইসলাম, আল-মিজান মিয়া (সাফা ইন কুয়াকাটা), এমএ সুমন আহম্মেদ, আব্দুল কাদের (হোটেল তাজ ওয়েল), জলিল হাওলাদার (সাগরকন্যা), শাহীন আলম (হোটেল আমান ইন কুয়াকাটা), মারুফ হাসান, হারুন, জয়ন্ত, জহিরুল ইসলাম, সোহেল (হোটেল আল-হেরা)। ৭ জুলাই এদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আক্রান্ত সবাই বাড়িতে কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তাদের সংস্পর্শে আসা সকলের নমুন সংগ্রহ করা হবে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

জেলায় প্রথম করোন রোগী শনাক্ত হয় ৭ এপ্রিল।
২৯ এপ্রিল প্রথম রোগীর মৃত্যু ঘটে। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৬৫৬। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৪
জনের। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২১ জন। বাড়িতে কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন ৪২৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮২ জন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!