শারদীয় দূর্গা পূজা’র মন্ডপ পরিদর্শনে এসে আর্থিক অনুদান দিলেন এমপি মহিব | আপন নিউজ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ব’জ্রপা’তে দুই কৃষক নি-হ’ত কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ঘর হারানো ৪টি পরিবার পেল টিন ও খাদ্য সহায়তা কলাপাড়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা কলাপাড়ায় চিরনিদ্রায় শায়িত নার্সিং শিক্ষার্থী অনিতা; প্রেমিকের বি’রু’দ্ধে হ’ত্যার অভিযোগ মানুষের ভালোবাসায় মুগ্ধ ইউএনও মাহমুদুল হাসান; বদলে যাচ্ছে গলাচিপার দৃশ্যপট গলাচিপায় ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা গলাচিপায় নবজাতককে পা’চা’রে’র ঘটনায় গ্রে’ফ’তা’র-২, নবজাতক উ’দ্ধা’র ধানের ন্যায্যমূল্য ও সিন্ডিকেট ভাঙার দাবিতে কলাপাড়ায় কৃষক সমাবেশ-বি’ক্ষো’ভ মি’ছি’ল কলাপাড়া হাসপাতালে জেনারেটর আছে, তেল নেই; আইপিএস আছে, ব্যাটারি নষ্ট “যু’দ্ধ থামাও, পৃথিবী বাঁচাও” স্লোগানে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন-অবস্থান কর্মসূচি
শারদীয় দূর্গা পূজা’র মন্ডপ পরিদর্শনে এসে আর্থিক অনুদান দিলেন এমপি মহিব

শারদীয় দূর্গা পূজা’র মন্ডপ পরিদর্শনে এসে আর্থিক অনুদান দিলেন এমপি মহিব

বিশেষ প্রতিবেদকঃ 

কলাপাড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গাপূজা’র মন্ডপ পরিদর্শনে এসে ব্যক্তিগত তহবিল থেকে চারটি পূজা মন্ডপে আর্থিক অনুদান দিলেন স্থানীয় সাংসদ আলহাজ্জ্ব অধ্যক্ষ মো: মহিব্বুর রহমান মহিব।

শনিবার রাতে পৌরশহরের বাদুরতলী সার্বজনীন দূর্গাপূজা মন্ডপ, চিংগড়িয়া শ্রী শ্রী সার্বজনীন দূর্গাপূজা মন্ডপ, শ্রী শ্রী জগন্নাথ আখড়াবাড়ী সার্বজনীন দূর্গাপূজা মন্ডপ এবং চিংগড়িয়া শ্রী শ্রী সার্বজনীন সবুজ সংঘ দূর্গাপূজা মন্ডপ পরিদর্শনে এসে ব্যক্তিগত তহবিল থেকে নগদ দশ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করেন এমপি মহিব। এছাড়া এমপি’র ব্যক্তিগত বরাদ্দ থেকে শ্রী শ্রী জগন্নাথ আখড়াবাড়ী’র পুকুরের গাইড ওয়াল, মাঠ ভরাট এবং চিংগড়িয়া শ্রী শ্রী সার্বজনীন দূর্গাপূজা মন্ডপ’র মাঠ ভরাট করন সহ পূন্যার্থীদের বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিতে একটি ডিপ টিউবওয়েল প্রদানের জন্য পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন এমপি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, এমপি’র সহধর্মীনি ও উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, পৌর আওয়ামীলীগের সভাপতি ও মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, পৌর আওয়ামীলীগের সম্পাদক ও বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি দিদার উদ্দিন আহমেদ মাসুম সহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, কলাপাড়া উপজেলায় এবার ১৭টি পূজা মন্ডপে দূর্গা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এসকল মন্ডপে উৎসব চলাকালীন সময় পূন্যার্থীদের নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়ের করা হয়েছে।
এছাড়া সরকারী অনুদান হিসেবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৮৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!