রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
গলাচিপায় অস্তিত্ব হারানো খাল উদ্ধারের উদ্যোগ কলাপাড়ায় ৪০ বছরের কর্মজীবন শেষে প্রধান শিক্ষক আব্দুল গনির রাজকীয় বিদায় পায়রা বন্দরের আবাসন প্রকল্প থেকে মালামালসহ ৭ ট্রাক আটক মন্ত্রিসভায় নতুন মুখ: আলোচনায় এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় প্রবাসীর বাড়িতে দু’র্ধ’র্ষ ডা’কা’তি, গু’লি’বি’দ্ধসহ আ’হ’ত ৪ কলাপাড়ায় গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় এজেন্ট ব্যাংকের ক্যাশিয়ার গ্রে’প্তা’র কলাপাড়ায় সংবাদ সম্মেলনে ইমরানের অভিযোগ: বিরোধপূর্ণ জমি নিয়ে ‘অপপ্রচার’ বন্ধের দাবি কলাপাড়ায় ই’য়া’বা-গাঁ’জাসহ দুইজন গ্রে’প্তা’র, দুজনের বি’রুদ্ধেই একাধিক মা’ম’লা বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন কলাপাড়ার জুবায়ের মহিপুরে ৯৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রে’প্তা’র
কলাপাড়ায় নৌবাহিনীর ৩২০ একর জমি অধিগ্রহন নিয়ে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

কলাপাড়ায় নৌবাহিনীর ৩২০ একর জমি অধিগ্রহন নিয়ে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ
কলাপাড়ার লালুয়া ইউনিয়নের বানাতিপাড়া গ্রামে নৌবাহিনীর অধিগ্রহনকৃত ৩২০ একর জমি বিএস পর্চার পরিবর্তে এসএ পর্চার মাধ্যমে ভূমি অধিগ্রহনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। রোববার বেলা ১১টায় প্রেস ক্লাব সহ সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠুর সভাপতিতে অনুষ্ঠিত কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অধিগ্রহনে ভূমিহীন পরিবারের সদস্যরা বসবাসের জন্য আবাসন প্রকল্পেরও দাবি করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এলাকাসীর পক্ষে ইমরান হোসেন পিয়াল বলেন, উন্নয়নের স্বার্থে নৌবাহিনী বানাতিপাড়া মৌজার ৩২০ একর জমি অধিগ্রহন করে। এ জমি বিএস পর্চার মাধ্যমে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাদের দাবি বিএস পর্চার মাধ্যমে জমি অধিগ্রহন করলে প্রকৃত জমির মালিকরা জমির টাকা পাবে না।  প্রতিপক্ষ ও স্বজনদের মধ্যে মামলা, হামলা বিবাদের সম্ভাবনা রয়েছে। এছাড়া এর আগে পায়রা বন্দর, তাপ বিদ্যুত কেন্দ্র, নৌ বাহিনী ক্যাম্প নির্মানের জন্য সরকার যে জমি অধিগ্রহন করেছে তা এসএ পর্চার মাধ্যমে অধিগ্রহন করা হয়েছে। বর্তমানে বিএসএ এক জনের জমি আরেক জনের নামে হওয়ায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। তাই  বিএস পর্চার মাধ্যমে জমি অধিগ্রহনের পর টাকা পরিশোধ করলে অনেক প্রকৃত মালিকরা জমির মূল্য থেকে বঞ্চিত হতে পারে। তাদের দাবি সরকারি উন্নয়নের জন্য তারা জমি দিতে প্রস্তুত কিন্তু তাদের জমির মূল্য নির্ধারণ করা হোক এসএ পর্চার মাধ্যমে। সংবাদ সম্মেলনে ভূমি অধিগ্রহনকৃত পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আ: রব হাওলাদার, হাওয়া বেগম, মো: জুবায়ের প্রমূখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!