কলাপাড়ার সমুদ্রতীরের বাসিন্দাদের সচেতনতায় দূর্যোগ মহড়া | আপন নিউজ

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন কলাপাড়ায় বিধবা নারীর জমি জবরদখ’ল ও ধান কা’টা’র অভিযোগ দীর্ঘ ১৪ মাস পর মুক্তি পেলেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামীম আল সাইফুল সোহাগ গলাচিপা থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন জিল্লুর রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কলাপাড়ায় শ্রমিক দলের দোয়া-মোনাজাত কলাপাড়ায় নীতিবিরুদ্ধ সকল কাজ পরিহার করতে হবে- ইউএনও কাউছার হামিদ সফল জননী মাহমুদা বেগম পটুয়াখালী-৪ আসনে নির্বাচন করার ঘোষণা দিলেন মুফতি হাবিবুর রহমান কলাপাড়ায় লালুয়া ইউ.সি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ড্রেজারের ১৩টি পাইপ কু’পি’য়ে নষ্ট আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা প্রদান
কলাপাড়ার সমুদ্রতীরের বাসিন্দাদের সচেতনতায় দূর্যোগ মহড়া

কলাপাড়ার সমুদ্রতীরের বাসিন্দাদের সচেতনতায় দূর্যোগ মহড়া

আপন নিউজ, কলাপাড়া অফিসঃ 

দূর্যোগে সচেতনাতা তৈরীর অংশ হিসেবে কলাপাড়ার সমুদ্রতীরবর্তী লতাচাপলী ইউনিয়নের নয়ামিশ্রিপাড়া গ্রামে দূর্যোগকালীন মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশীপ’র সিআইডিআরআর নর্থ-সাউথ প্রকল্পের উদ্যোগে সোমবার বিকালে মহড়ার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান। ফ্রেন্ডশীপ বহুমুখি ঘূর্ণিঝড় আশ্রয়ন কেন্দ্র চত্বরে উপজেলা ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচির পরিচালক আসাদুজ্জামান খানের পরিচালানয় মাঠ মহড়ায় সিপিপি’র স্বেচ্ছাসেবকরা অংশগ্রহন করে। ঘন্টাব্যাপী মাঠমহড়ায় দূর্যোগ পূর্ব, দূর্যোগকালীন এবং দূর্যোগ পরবর্তী সময়ে সম্পদ-জীবন ও প্রকৃতি রক্ষায় করনীয় বিষয় তুলে ধরা হয়। হাজারো উপকূলবাসীসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত থেকে দূর্যোগ মাঠ মহড়া প্রত্যক্ষ করেন।
ভৌগলীক অবস্থানের কারনে প্রতিবছর সমুদ্র থেকে ধেয়ে আসা দূর্যোগ উপকূলীয় এই জনপদে আঘাত হানা বিষয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন ফ্রেন্ডশীপ সিসিএ এ্যান্ড ডিআর প্রকল্পের টিম লীডার বদিউজ্জামান ও প্রজেক্ট ইনচার্জ মো. তৌহিদুর রহমান প্রমূখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!