কলাপাড়ায় শালিকার আপত্তিকর ছবি-ভিডিও ফেসবুকে পোষ্ট: দুলাভাই গ্রেফতার | আপন নিউজ

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জা’ল ভোট ও গোপন কক্ষে ছবি তোলায় আ’ট’ক-৩ কলাপাড়ায় অটোরিকশার ধা’ক্কায় শ্রমিক নি’হ:ত মিঠাগঞ্জ ইউনিয়নে উন্নয়নের অঙ্গীকার এবিএম মোশাররফ হোসেনের কলাপাড়ায় যৌথবাহিনীর অ’ভিযানে দেশীয় অ’স্ত্রসহ যুবক গ্রে’ফ’তা’র ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত শতাধিক নেতাকর্মীর বিএনপি প্রার্থীকে সমর্থন পটুয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থীকে গণ অধিকার পরিষদের পূর্ণ সমর্থন পায়রা বন্দরে নির্মাণাধীন আন্দারমানিক ব্রিজে দু’র্ঘ’ট’না: নি’হ’ত ১, আ’হ’ত-৩ বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে-এবিএম মোশাররফ হোসেন বরগুনা-১ আসনে বিএনপি ও ইসলামী আন্দোলন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই বরগুনা হবে চাঁ’দা’মুক্ত-প্রতিশ্রুতি বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লার
কলাপাড়ায় শালিকার আপত্তিকর ছবি-ভিডিও ফেসবুকে পোষ্ট: দুলাভাই গ্রেফতার

কলাপাড়ায় শালিকার আপত্তিকর ছবি-ভিডিও ফেসবুকে পোষ্ট: দুলাভাই গ্রেফতার

আপন নিউজ, কলাপাড়া অফিসঃ

কলাপাড়ায় গোপনে শালিকার আপত্তিকর ছবি ও ভিডিও ফেসবুকে ছড়ানোর অভিযোগে দুলাভাই সজিব সিকদার (২৩) কে গ্রেফতার করেছে পটুয়াখালী র‌্যাব-৮।
রবিবার (২৯ ডিসেম্বর) নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার বেলা ১১টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়ে।
দুলাভাই সজিব কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া এলাকার বাসিন্দা।
র‌্যাব জানায়, সজিব ভিকটিমের বড় বোনের স্বামী। আত্মীয়তার সুবাদে সে ভিকটিমের ব্যবহৃত মোবাইল সিম দিয়ে কৌশলে তার ছবি ও নাম ব্যবহার করে ভুয়া ইমো আইডি খুলে বিভিন্ন ধরনের আপত্তিকর ছবি ও ভিডিও ছড়াতে থাকে। এতে বিভিন্ন অপরিচিত লোক কিশোরীর মুঠোফোনে কল দিয়ে নানা কুপ্রস্তাব দিতে থাকেন। এ ঘটনায় ওই কিশোরীর পরিবার কলাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
পরে অভিযুক্ত সজীবকে চিহ্নিত করে গ্রেফতারের জন্য আইনগত প্রতিকার চেয়ে পটুয়াখালী ক্যাম্পের কাছে অভিযোগ দায়ের করা হয়।
অভিযানিক দল কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিনের নেতৃত্বে রবিবার রাত ১টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় সজীবকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার মোবাইল থেকে ভিকটিমের নামে ভুয়া ইমো আইডি ও বিভিন্ন ধরনের আপত্তিকর ছবি-ভিডিও জব্দ করা হয়। এ বিষয়ে কিশোরীর মা বাদী হয়ে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।
পটুয়াখালী র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, সজিবকে গ্রেফতারের পর কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় ভিকটিমে মা বাদী হয়ে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!