বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
শিক্ষা সমাপনী; কলাপাড়ায় জিপিএ-৫ পেয়েছে ৩১৫ শিক্ষার্থী

শিক্ষা সমাপনী; কলাপাড়ায় জিপিএ-৫ পেয়েছে ৩১৫ শিক্ষার্থী

বিশেষ প্রতিবেদক, আপন নিউজঃ

কলাপাড়ায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৩০৮ শিশু শিক্ষার্থী এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৭ শিশু শিক্ষার্থী। এর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনীতে বালক ১২২ ও বালিকা ১৮৬। ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে বালক ২, বালিকা ৫।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ২০১৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৪৫৪৯ শিশু শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়ার কথা থাকলেও ৪৪০৫ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে বালক অংশ নেয় ১৮৯২ এবং বালিকা ২৫১৩। পরীক্ষায় মোট অকৃতকার্য শিক্ষার্থী ৭৪। অকৃত কার্য বালক ৪১, বালিকা ৩৩।

অপরদিকে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ১০৩৮ শিশু শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়ার কথা থাকলেও ৮৪৭ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে বালক অংশ নেয় ৫৪২ এবং বালিকা ৩০৫। পরীক্ষায় মোট অকৃতকার্য শিক্ষার্থী ২২। অকৃত কার্য বালক ১৮, বালিকা ৪।

এদিকে প্রাথমিক শিক্ষা সমাপনীতে শতকরা পাশের হার বালক ৯৭.৮৩, বালিকা ৯৮.৬৯। ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় শতকরা পাশের হার বালক ৯৬.৮৬, বালিকা ৯৮.৬৯।

এর আগে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলা পরিষদ সভা কক্ষে প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিক ভাবে ঘোষনা করেন কলাপাড়া ইউএনও মো: মুনিবুর রহমান। এসময় সদ্য বিদায়ী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: নাসির উদ্দীন খলিফা, সহকারী শিক্ষা অফিসার আবুল বাশার, রফিকুল ইসলাম সহ বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গন উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!