আমতলীতে নতুন বই পেয়ে উচ্ছাসিত ৬৫ হাজার শিক্ষার্থী | আপন নিউজ

বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
আমতলীতে নতুন বই পেয়ে উচ্ছাসিত ৬৫ হাজার শিক্ষার্থী

আমতলীতে নতুন বই পেয়ে উচ্ছাসিত ৬৫ হাজার শিক্ষার্থী

আমতলী প্রতিনিধিঃ
নতুন বই হাতে পেয়ে আনন্দে উচ্ছাসিত আমতলীর ৬৫ হাজার শিক্ষার্থী। নতুন বইয়ের ঘ্রাণে শিক্ষার্থীরা আনন্দে মাতোয়ারা। আমতলী আঁচল ইন্টারন্যাশনাল আইডিয়াল স্কুলের প ম শ্রেনীর মেধাবী শিক্ষার্থী কাজী নাঈমা জান্নাত মাঈশা ও জিসান সিকদার হাঁসি মুখে বলেন, “বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়েছি এর চেয়ে বড় আনন্দ আর কিছুই হতে পারে না, নতুন বইয়ের ঘ্রাণ আমরা মাতোয়ারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন”।
আমতলী শিক্ষা অফিস সূত্রে জানাগেছে, আমতলী উপজেলার ৬৫ হাজার শিক্ষার্থীদের মাঝে বুধবার বই বিতরন করা হয়েছে। এর মধ্যে ৪১ টি মাধ্যমিক বিদ্যালয়ে ১৮ হাজার ৪০০ জন, ২৯ টি দাখিল মাদ্রাসায় ৮ হাজার ৫০০, ২০৩ টি প্রাথমিক বিদ্যালয়ে ২৮ হাজার ৯০০ ও ৬৭ টি ইবতেদায়ী মাদ্রাসার ৯ হাজার ৪০০ শিক্ষার্থীর মাঝে বই বিতরন করা হয়। নতুন বছরে হাতে পেয়ে আনন্দিত উপজেলার ৬৫ হাজার ২০০ শিক্ষার্থী। নতুন বইয়ের ঘ্রানে শিক্ষার্থীরা আনন্দে আত্মহারা। এ নতুন বই বিতরন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান ও আঁচল ইন্টারন্যাশনাল আইডিয়াল স্কুলের অধ্যক্ষ মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুর রশিদ খাঁন প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!