কলাপাড়ায় শিক্ষার্থীদের মাঝে নতুন বই উৎসবের আমেজ | আপন নিউজ

বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১১:০৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন কলাপাড়ায় বিধবা নারীর জমি জবরদখ’ল ও ধান কা’টা’র অভিযোগ দীর্ঘ ১৪ মাস পর মুক্তি পেলেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামীম আল সাইফুল সোহাগ গলাচিপা থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন জিল্লুর রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কলাপাড়ায় শ্রমিক দলের দোয়া-মোনাজাত কলাপাড়ায় নীতিবিরুদ্ধ সকল কাজ পরিহার করতে হবে- ইউএনও কাউছার হামিদ সফল জননী মাহমুদা বেগম পটুয়াখালী-৪ আসনে নির্বাচন করার ঘোষণা দিলেন মুফতি হাবিবুর রহমান কলাপাড়ায় লালুয়া ইউ.সি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ড্রেজারের ১৩টি পাইপ কু’পি’য়ে নষ্ট আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা প্রদান
কলাপাড়ায় শিক্ষার্থীদের মাঝে নতুন বই উৎসবের আমেজ

কলাপাড়ায় শিক্ষার্থীদের মাঝে নতুন বই উৎসবের আমেজ

গোফরান পলাশঃ।

কলাপাড়ায় ইংরেজী নতুন বছর ২০২০ এর শুরুতে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়েছে নতুন বই উৎসবের আমেজ। উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বুধবার (১জানুয়ারী) বই বিতরন উৎসব অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার সকালে মঙ্গলসুখ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও মো: মুনিবুর রহমান, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, ভাইস চেয়ারম্যান মো: শফিকুল আলম বাবুল, শাহিনা পারভিন সীমা, প্রেসক্লাব সভাপতি মো: হুমায়ুন কবির, ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: মনিরুজ্জামান, বিদায়ী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: নাসির উদ্দীন খলিফা প্রমূখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো: আবুল বাশার, মো: আল-আমিন, স্থানীয় গনমাধ্যম কর্মী সহ শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

একই দিন সকালে খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়, খেপুপাড়া নেছার উদ্দীন সিনিয়র দাখিল মাদ্রাসায় পৃথক বই বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও মো: মুনিবুর রহমান সহ অন্যান্যরা।

উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: মনিরুজ্জামান জানান, উপজেলার ৭টি ভকেশনাল, ৫৮টি ইবতেদায়ী, ৩৩টি মাধ্যমিক বিদ্যালয়, ২৭টি মাদ্রাসা ও ১টি অষ্টম শ্রেনী সংযুক্ত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ৪ লক্ষ ২০ হাজার নতুন বই বিতরন করা হয়।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: আবুল বাশার জানান, উপজেলার ১৭৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ৪৪টি ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ৩৬ হাজার ৭৪৮ সেট সরকারী বই বিতরন করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!