বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
তালতলীতে পিস্তল ও গুলিসহ পাঁচ আ’ট’ক কলাপাড়ায় নৌযান শুমারি-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি নৌবাহিনীর ব্যবস্থাপনায় চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া অনুষ্ঠিত কলাপাড়ায় অ’বৈধ ভুসনা জাল বিক্রেতাকে অ’র্থ’দণ্ড, জাল পু’ড়ি’য়ে বিনষ্ট কলাপাড়ায় মা’রধ’র গর্ভপাতের অভিযোগে ভাসুর গ্রে’প্তা’র কলাপাড়ায় ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা ব্যাংকের মতবিনিময় কলাপাড়ায় বটতলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সড়ক সংস্কার আমতলীতে স্কুল ছাত্র ইমন হ-ত্যার সঙ্গে জড়িতদের গ্রে’প্তা’র দাবীতে সড়ক অবরোধ কলাপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত গলাচিপায় অস্তিত্ব হারানো খাল উদ্ধারের উদ্যোগ
মহিপুরে পাওনা টাকা চাওয়ায় পাওনাদারকে মারধর

মহিপুরে পাওনা টাকা চাওয়ায় পাওনাদারকে মারধর

নিজস্ব প্রতিবেদকঃ

মহিপুরে প্রতিবেশীর কাছে পাওনা টাকা চাওয়ায় ফাইজুর রহমান (১৮) নামে এক পাওনাদারকে মারধর করা হয়েছে।

শনিবার (২৬ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে মহিপুর থানাধীন ডালবুগঞ্জ ইউনিয়নের মেহেরপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ফাইজুর রহমান কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির একজন ছাত্র ও প্রাইভেট শিক্ষক। গত এক বছর আগে সে প্রতিবেশী আব্দুস সালাম হাওলাদারের (৪০) ছোট ছেলে তরিকুলকে প্রাইভেট পড়ালেও আজ-কাল করে এখন পর্যন্ত কোনো টাকা পয়সা দেয়নি। আজ (শনিবার) সেই পাওনা টাকা চাইতে গেলে প্রতিবেশী আঃ সালাম টাকা দিবে না বলে সাফ জানিয়ে দেয় এবং পারলে আদায় করে নিতে বলে। পরে তাদের ভিতরে তর্কাতর্কির এক পর্যায়ে আঃ সালাম ও তার স্ত্রী ক্ষিপ্ত হয়ে ফাইজুরের দিকে তেড়ে আসে এবং গাছের ভারী ডাল দিয়ে এলোপাথাড়ি আঘাত করতে থাকে। এসময় ডাক চিৎকার শুনে পার্শ্ববর্তীরা এসে ফাইজুরকে উদ্ধার করে। এতে সে মাথা এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত ও যখম হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

তবে এ বিষয়ে অভিযুক্ত আব্দুস সালামের মুঠোফোনে কয়েকবার ফোন দিলেও তা রিসিভ করা হয়নি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!