সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় জব্দকৃত ৫ হাজার মিটার কারেন্টজাল পুড়িয়ে দিয়েছেন আদালত

কলাপাড়ায় জব্দকৃত ৫ হাজার মিটার কারেন্টজাল পুড়িয়ে দিয়েছেন আদালত

আপন নিউজ রিপোর্টঃ

কলাপাড়ায় মামলার আলামত হিসেবে জব্দকৃত ৫ হাজার মিটার কারেন্টজাল পুড়িয়ে দিয়েছেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট শোভন শাহারিয়ার। বুধবার বিকেল পৌর শহরের হেলিপ্যাড মাঠে জব্দকৃত এই ৫ হাজার মিটার কারেন্টজাল পুড়িয়ে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, পায়রা বন্দরের পুলিশ পরিদর্শক নেওয়াজ উদ্দিন আহমেদ, কলাপাড়া থানার এসআই জহিরুল ইসলাম, নৌ পুলিশ ফাঁড়ির এসআই মোঃ মামুনুর রশিদ‌ প্রমূখ।
উল্লেখ্য, গত ১ নভেম্বরে মা ইলিশ রক্ষা অভিযানে উপজেলার লালুয়া ইউনিয়ন থেকে ওই জব্দকৃত ৫ হাজার মিটার কারেন্টজাল আটক করা হয়।
এই ঘটনায় ওই এলাকার রাসেল কে আসামী করে পায়রা বন্দরের পুলিশ পরিদর্শক নেওয়াজ উদ্দিন আহমেদ বাদী হয়ে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। বর্তমানে আসামি রাসেল পলাতক রয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!