কলাপাড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের পুরাতন ভবন নিলাম কাজে অনিয়মের অভিযোগ | আপন নিউজ

রবিবার, ১০ মে ২০২৬, ১০:০০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২
কলাপাড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের পুরাতন ভবন নিলাম কাজে অনিয়মের অভিযোগ

কলাপাড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের পুরাতন ভবন নিলাম কাজে অনিয়মের অভিযোগ

আপন নিউজ রিপোর্টঃ

কলাপাড়ার চম্পাপুর ইউনিয়নে এম ইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এফরানের বিরুদ্ধে উক্ত বিদ্যালয়ের ৩ টি পুরাতন ভবন নিলামে বিক্রির কাজে নানা অনিয়ম ও অসচ্ছতার অভিযোগ পাওয়াগেছে। জেলা প্রশাসক পটুয়াখালী, বরাবরে লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার চম্পাপুর ইউনিয়নের এম ইউ মাধ্যমিক বিদ্যালয়ের ৩টি পুরাতন ভবন নিলামে বিক্রির নামে অনিয়ম ও অস্বচ্ছতার প্রশ্রয় নিয়ে গোপনে নিজস্ব লোকের কাছে নামে মাত্র মূল্যে বিক্রি দেখিয়ে প্রকারন্তে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার পায়তারা চালাচ্ছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: এফরান উদ্দিন। ইউরিয়নের চালিতাবুনিয়া গ্রামের মো: আলমাছ নিকদার জানান, বিদ্যালয়ের ৩টি পুরাতন ভবন নিলামে বিক্রির জন্য গত ২৩ ডিসেম্বর ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ভোরের ডাক পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হয়। এর মাত্র ৫দিনের মাথায় ২৮ ডিসেম্বর নিলাম ডাকে অংশগ্রহণে আগ্রহীদের কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত থাকার জন্য বলা হয়। নির্ধারিত তারিখ ও সময়ে নির্ধারিত স্থানে উপস্থিত আগ্রহীদের ওই দিন ডাক হবে না বলে জানানো হয়। এর কিছুক্ষন পর প্রধান শিক্ষকের কাছে পরবর্তি ডাকের সময় তারিখ সম্পর্কে জানতে চাইলে ডাক হয়েগেছে বলে তিনি জানান। এতে সংক্ষুব্দ আগ্রহী বিটাররা উক্ত ডাক অবৈধ ও বাতিল ঘোষনা করে পুনরায় প্রকাশ্যে নিলামের মাধ্যমে প্রকৃত ক্রেতার কাছে বিদ্যালয়ের পুরাতন ভবন ৩টি বিক্রি করার জন্য দাবী জানিয়েছেন। তারা এ ব্যপারে পৃথক পৃথক ভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা কলাপাড়া ও জেলা প্রশাসক পটুয়াখালী বরাবরে লিখিত অভিযোগ করেছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!