মনোনয়নপত্র দাখিলের মাধ্যমে কলাপাড়া পৌর নির্বাচনী মাঠ সরগরম হয়ে উঠছে | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭
মনোনয়নপত্র দাখিলের মাধ্যমে কলাপাড়া পৌর নির্বাচনী মাঠ সরগরম হয়ে উঠছে

মনোনয়নপত্র দাখিলের মাধ্যমে কলাপাড়া পৌর নির্বাচনী মাঠ সরগরম হয়ে উঠছে

বিশেষ প্রতিবেদকঃ
কলাপাড়া পৌরসভার সাধারণ নির্বাচনে অংশগ্রহনে মনোনয়ন পত্র দাখিলের মাধ্যমে সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। চতুর্থ ধাপে ইভিএম পদ্ধতিতে আগামী ১৪ ফেব্রুয়ারী ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। আগামী ১৭ জানুয়ারী প্রার্থীদের মনোনয় পত্র দাখিলের শেষ সময় নির্ধারণ হলেও বৃহস্পতিবার পর্যন্ত সাধারণ কাউন্সিলর পদে ১২ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর হিসেবে ৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুর রশিদের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন। গতকাল বিকাল পর্যন্ত কলাপাড়া পৌর শহরের প্রাণ কেন্দ্র ২ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মো. হুমায়ূন কবির, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে প্রতিদ্বন্দ্বিতার জন্য এ্যাডভোকেট নাসির উদ্দিন সোহাগ, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে প্রতিদ্বন্দ্বিতার জন্য নিগার সুলতানা মিলি, সংরক্ষিত নারী কাউন্সিলর হিসেবে প্রতিদ্বন্ধিতার জন্য শুভ্রা চক্রবর্তী, মোসাঃ মনোয়ারা বেগম প্রমূখ মনোনয়ন পত্র দাখিল করেন। মনোনয়ন পত্র দাখিলের মাধ্যমে কলাপাড়া পৌর শহরের অলিতে গলিতে এবং চায়ের আড্ডায় জমে উঠেছে যোগ্য প্রার্থীদের নিয়ে আলোচনা পর্যালোচনা।
তবে পৌর মেয়র পদে এখন পর্যন্ত আওয়ামী লীগ, বিএনপি কিংবা স্বতন্ত্র প্রার্থীর কেউই মনোনয়ন পত্র দাখিল করেননি। তবে আওয়ামী লীগ দলীয় সূত্রে জানাগেছে, বিপুল চন্দ্র হাওলাদার দলীয় প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন প্রাপ্ত হয়ে মেয়র পদে প্রতিদ্বন্ধিতা করবেন এবং বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন সাবে পৌর মেয়র আলহাজ্ব হুমায়ুন শিকদার। তবে এখন পর্যন্ত মেয়র পদে প্রতিদ্বন্ধিতা করার জন্য মনোনয়ন পত্র দাখিল করেননি বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুর রশিদ নিশ্চিত করেছেন।
এবছর কলাপাড়া পৌরশহরের ৯টি ওয়ার্ডের ১২ হাজার ৮৯১ জন ভোটার আগামী ১৪ ফেব্রুয়ারী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!