শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় দিদার উদ্দিন মাসুম বেপারীর বিশাল শো-ডাউন

কলাপাড়ায় দিদার উদ্দিন মাসুম বেপারীর বিশাল শো-ডাউন

আপন নিউজ, কলাপাড়া অফিসঃ
পটুয়াখালীর কলাপাড়ায় আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে দিদার উদ্দিন আহমেদ মাসুম বেপারী স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিশাল এক শো-ডাউন করেছেন। বৃহস্পতিবার (১৪ জানুয়ারী) রাত ৮ টার দিকে পৌরসভার শত শত ভোটাররা তাকে নিয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন। এতে সাধারন ভোটার ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎফুল্লতা দেখা গেছে।
জানা গেছে, আ’লীগ থেকে দলীয় মনোনয়নের জন্য তিনি সহ অন্ততঃ সাতজন প্রার্থী মনোনয়নের জন্য দলীয় ফরম সংগ্রহ করলেও মনোনয়ন বোর্ড সাবেক মেয়র বিপুল চন্দ্র হাওলাদারকে  মনোনীত করেন। এতে দিদার উদ্দিন আহমেদ’র ভক্ত সমর্থকরা অনেকটা আশাহত হয়। তিনি ঢাকা  থেকে কলাপাড়ায় আসার সাথে সাথে শত শত মানুষ তাঁর বাড়ীতে ভীড় জমায়। শোডাউন শেষে তার ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান সামনে সংক্ষেপে বক্তব্যে দিদার উদ্দিন মাসুম ভক্ত সমর্থকদের ধৈর্য ধারন করার কথা বলেন। এদিকে সন্ধ্যায় তাঁর ভক্ত সমর্থকরা তাঁর অফিস কক্ষে ভীড় করে। পরে সমর্থকদের চাঁপে তিনি শো-্ডাউন করতে বাধ্য হয় বলে জানা গেছে ।
উল্লেখ্য, দিদার উদ্দিন আহমেদ মাসুম জোট-সরকারের সময় সহ আরো দু’বার পৌরসভার মেয়র পদে প্রতিদ্বন্দিতা করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!