কলাপাড়ায় কাউন্সিলর পদে যুবলীগ নেতার মনোনয়ন দাখিল | আপন নিউজ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ব’জ্রপা’তে দুই কৃষক নি-হ’ত কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ঘর হারানো ৪টি পরিবার পেল টিন ও খাদ্য সহায়তা কলাপাড়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা কলাপাড়ায় চিরনিদ্রায় শায়িত নার্সিং শিক্ষার্থী অনিতা; প্রেমিকের বি’রু’দ্ধে হ’ত্যার অভিযোগ মানুষের ভালোবাসায় মুগ্ধ ইউএনও মাহমুদুল হাসান; বদলে যাচ্ছে গলাচিপার দৃশ্যপট গলাচিপায় ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা গলাচিপায় নবজাতককে পা’চা’রে’র ঘটনায় গ্রে’ফ’তা’র-২, নবজাতক উ’দ্ধা’র ধানের ন্যায্যমূল্য ও সিন্ডিকেট ভাঙার দাবিতে কলাপাড়ায় কৃষক সমাবেশ-বি’ক্ষো’ভ মি’ছি’ল কলাপাড়া হাসপাতালে জেনারেটর আছে, তেল নেই; আইপিএস আছে, ব্যাটারি নষ্ট “যু’দ্ধ থামাও, পৃথিবী বাঁচাও” স্লোগানে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন-অবস্থান কর্মসূচি
কলাপাড়ায় কাউন্সিলর পদে যুবলীগ নেতার মনোনয়ন দাখিল

কলাপাড়ায় কাউন্সিলর পদে যুবলীগ নেতার মনোনয়ন দাখিল

আপন নিউজ রিপোর্টঃ
পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা নির্বাচনে ১ নং ওয়ার্ড কাউন্সিলর পদে পৌর যুবলীগ নেতা মো: তারেকুজ্জামান তারেক নির্বাচনী প্রতিদ্ব›িদ্বতায় অংশ নিতে মনোনয়ন পত্র দাখিল করেছেন।
শুক্রবার (১৫জানুয়ারী) সকালে কলাপাড়া নির্বাচন অফিসার আ: রশিদের কাছে তিনি তার মনোনয়ন পত্র জমা দেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এ্যাড. জেড এম কাওছার, দলিল লেখক আলমগীর হোসেন, মাওলানা আবদুস সালাম, মাওলানা আলতাফ, মাওলানা আবদুস সোবহান, আব্দুল বারেক, মাওলানা ইচ্ছা, রাহাতুল ইসলাম ও ফারুক মোল্লাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে নির্বাচন অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেয়ার পর যুবলীগ নেতা মো: তারেকুজ্জামান তারেক গনমাধ্যম কর্মীদের বলেন, ’পৌরসভার ১নং ওয়ার্ডের ভোটারগন আমাকে ভালোবাসে এবং কাউন্সিলর হিসেবে দেখতে চাই। আমি তাদের সুখ, দু:খে সব সময় নিজেকে আত্মনিয়োগ করেছি। ভবিষ্যতেও তাদের পাশে থেকে আমার পরিকল্পনাধীন ১ নং ওয়ার্ডের উন্নয়ন কাজ করতে চাই।’
উল্লেখ্য, চতুর্থ ধাপে ঘোষিত ৫৬টি পৌরসভা নির্বাচনের মধ্যে কলাপাড়া পৌরসভায় এবার প্রথম ভোট অনুষ্ঠিত হবে ইভিএম পদ্ধতিতে। ১৪ ফেব্রুয়ারী বিশ্ব ভালোবাসা দিবসে ভোট অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে প্রার্থীদের নিয়ে এখন ভোটারদের চায়ের কাপে চলছে আলোচনার ঝড়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!