কলাপাড়ায় এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
কলাপাড়ায় এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

কলাপাড়ায় এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

আপন নিউজ, কলাপাড়া অফিসঃ 

কলাপাড়ার লালুয়া ইউনিয়নের চাড়িপাড়া গ্রামের নিজ বাসা থেকে থেকে হাবিবুর রহমান(১৫) এক এসএসসি পরীক্ষার্থীর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১১টার পুলিশ লাশ উদ্ধার করে। মৃত হাবিবুর রহমান চাড়িপাড়া গ্রামের মোখলেছ খাঁয়ের ছেলে। হাবিবুরের এ বছর জনতা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়া কথা ছিলো।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সোমবার সন্ধার পর ঘরে কেউ না থাকায় নিজ ঘরের বাড়ান্দার চালের রুয়ার সাথে গলায় ফাঁস দেয়। বাহির থেকে এসে তার মা ছেলেকে খুঁজে না পেয়ে বাড়ান্দায় আসলে ছেলের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এসময় তার ডাকচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে মৃতদেহ নামানোর আগেই সে মারা যায়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মৃতদেহ পটুয়াখালী মর্গে প্রেরণ করে। হাবিবুরের মৃত্যুর খবর মঙ্গলবার সকালে তার সহপাঠী ও শিক্ষকেদের মধ্যে ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. আসাদুর রহমান জানান, হাবিবুর রহমানের মৃত্যুর সঠিক কারন এখনও জানা যায়নি। পরিবারের লোকজনও কী কারণে সে আত্মহত্যা করেছে তা বলতে পারছে না। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!