কলাপাড়া পৌর ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন ও সভা | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭
কলাপাড়া পৌর ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন ও সভা

কলাপাড়া পৌর ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন ও সভা

বিশেষ প্রতিবেদকঃ
পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম দীপ্ত (২২) কে কুপিয়ে জখম করার ঘটনায় পৌর ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান শুভকে আসামী করায় মামলা প্রত্যাহার ও ঘটনায় বিএনপি-জামায়াত শিবির জড়িত দাবি করে তাদের গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে পৌর শহর ছাত্রলীগ নেতুবৃন্দ।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) বেলা সাড়ে ১২ টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
গত মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাতে উপজেলা ছাত্রলীগ নেতা দীপ্তকে রাতের আঁধারে কুপিয়ে জখম করে। এ ঘটনায় দীপ্তর মা সেলিনা বেগম বাদী হয়ে  পৌর ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান শুভ ও রুদ্রকে আসামী করে মামলা দায়ের করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা নাছিমুল আলম রাতুর, অহেদ পারভেজ ও মো. মোহাব্বত হোসেন।
বক্তারা দাবি করেন, পৌর নির্বাচনকে বিতর্কিত করার জন্য বিএনপি-জামায়াত শিবির ছাত্রলীগ নেতা দীপ্তকে রাতের আঁধারে কুপিয়ে জখম করে ছাত্রলীগের উপর দোষ চাপাচ্ছে।
এ ঘটনায় পৌর ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান শুভসহ দুইজনের নামে মিথ্যা মামলা দায়ের করে। এ মামলা প্রত্যাহারের দাবি জানান ছাত্রলীগ নেতৃবৃন্দ। একই সাথে ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!