বুধবার, ১৫ Jul ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় পৃথক অভিযানে ৫০ পিস ই’য়া’বাসহ দুই মা’দ’ক কারবারি গ্রে’প্তা’র কলাপাড়ায় “প্রান সংহতি” সম্মাননা পেলেন এসিল্যান্ড মা’ম’লায় জা’মি’নে মুক্ত হয়ে এলাকায় ফিরলেন নীলগঞ্জ যুবদলের সাধারণ সম্পাদক জহির কলাপাড়ায় ইসলামী ব্যাংকের উদ্যোগে ইমাম-খতিব ও আলেমদের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত কলাপাড়ায় বিএনপি নেতার বাসায় চু/রি আমতলীতে হামের প্রার্দুভাব; হাসপাতালে এন্টিবায়েটিক ও ডিএনএস স্যালাইন সঙ্কট আমতলীতে অধ্যক্ষের স্বাক্ষর জাল করে দুই শিক্ষকের স্কেল আবেদনের অভিযোগ আমতলীতে চাওড়া ও বাসুগী খালে সহস্রাধীক অ’বৈ’ধ স্থাপনা; কালভার্টের মুখে বালুর বস্তার বাঁধ ১২ দিন ধরে নি’খোঁ’জ মরিয়মের বাড়িতে অসহায়ত্বের কান্না কলাপাড়ায় বিলুপ্ত প্রায় দেশীয় মৎস্য চাষে স্বাবলম্বী গ্রামীন নারী পুরুষ
কলাপাড়ার কৃতি সন্তান জাহাঙ্গীর আলম ‘আইজি ব্যাজ’ পেলেন; অভিনন্দন 

কলাপাড়ার কৃতি সন্তান জাহাঙ্গীর আলম ‘আইজি ব্যাজ’ পেলেন; অভিনন্দন 

এস এম আলমগীর হোসেনঃ

বাংলাদেশ পুলিশ বাহিনীতে দক্ষতার স্বীকৃতি  ‘আইজি ব্যাজ’ পেলেন কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের কৃতি সন্তান অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম।

এমন খবরে তাঁর গ্রাম বাড়িতে মিষ্টিমুখ ও সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানিয়ে নিজ নিজ ফেসবুক পোস্ট দিচ্ছেন অনেকে, এমন পোস্ট চোখে পড়ার মত।
তিঁনি এবারের পুলিশ সপ্তাহে ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশের ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার) এর কাছ থেকে এ সম্মান অর্জন করলেন।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম বর্তমানে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ, ঢাকায় উপ-পরচিালক হিসেবে কর্মরত আছেন। তাঁর গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার কলাপাড়ার ধুলাসার ইউনিয়নের নূতনপাড়া গ্রামে। তিনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এক সম্ভ্রান্ত মুসলিম পরবিারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মোঃ আঃ রাজ্জাক হাওলাদার একজন অবসরপ্রাপ্ত শিক্ষক এবং একজন নিবেদিতপ্রাণ সমাজকর্মী।

মোঃ জাহাঙ্গীর আলম ঢাকা বিশ্ববিদ্যালয় হতে শিক্ষা ও গবেষণা বিষয়ে ২০০১ সালে কৃিতত্বের সাথে স্নাতোকোত্তর ডিগ্রী অর্জন শেষে ২০০৫ সালে ২৪তম বিসিএসপরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তিনি সহকারী পুলিশ সুপার হিসেবে ডিএমপি, ঢাকা জেলা, পিএসটিএস, বেতবুনিয়া এবং র‌্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ন-৩, টিকাটুলি, ঢাকায় কর্মরত ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে তিনি অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে বরগুনা এবং ঝালকাঠি জেলায় কাজ করেছেন।
এছাড়াও তিনি দুই বছর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দু’টি দেশ যথাক্রমে আইভরিকোস্ট এবং দারফুর সুদানে বাংলাদেশ পুলিশ কন্টিজেন্টের অপারেসন্স অফিসার ও ডেপুটি কমান্ডার হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করে দু’বার জাতিসংঘ শান্তিরক্ষা পদক লাভ করেন।
এসব কাজের ধারাবাহিকতায় এবারের পুলিশ সপ্তাহে তাঁকে IGP’s Exemplary Good Services Badge সংক্ষেপে আইজি ব্যাজ প্রদান করেন পুলিশ প্রধান ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার), ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ।
কলাপাড়ার কৃতি সন্তান জাহাঙ্গীর আলম কে  কলাপাড়া সাংবাদিক ফোরাম ও  আপন নিউজ বিডি ডটকম এর পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!