কলাপাড়ায় জগ প্রতীকের নির্বাচনী প্রচারণায় বাধা প্রদানের অভিযোগ | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭
কলাপাড়ায় জগ প্রতীকের নির্বাচনী প্রচারণায় বাধা প্রদানের অভিযোগ

কলাপাড়ায় জগ প্রতীকের নির্বাচনী প্রচারণায় বাধা প্রদানের অভিযোগ

আপন নিউজ রিপোর্টঃ

কলাপাড়া পৌরসভায় ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে জগ প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী দিদার উদ্দিন আহমেদ মাসুম’র নির্বাচনী প্রচারণায় বাধা এবং প্রচারের রেকর্ড করা মেমোরি কার্ড ছিনিয়ে নিয়ে ভেঙ্গে ফেলার অভিযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার ২৮ জানুয়ারি উপজেলা নির্বাচন অফিসার ও কলাপাড়া পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার এর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন জগ প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী দিদার উদ্দিন আহমেদ মাসুম।
অভিযোগে উল্লেখ করেন, ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য কলাপাড়া পৌরসভা নির্বাচনে আমি মেয়র পদে (স্বতস্ত্র) প্রতিদ্বন্দ্বিতা করছি। মার্কা পাওয়ার পর থেকেই নৌকার প্রতীক প্রার্থীর কথিত সন্ত্রাসী কর্মী-সমর্থক আমার নির্বাচনী প্রচারের কাজে নানাভাবে বাধা প্রদান করছে। ২৮ জানুয়ারি মাইকের মাধ্যমে প্রচার কার্যক্রম চলমান রাখার সময় নৌকা মার্কার কিশোর গ্যাং এর ৪/৫ জন ৮ নং ওয়ার্ড মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের পিছনে নেছারিয়া সড়ক ও নৌকা মার্কার প্রার্থী নির্বাচনী অফিস সংলগ্ন মাঠ ৬ নং ওয়ার্ড রিসিপট্রি সড়ক থেকে আমার প্রচার কর্মী থেকে জোরপূর্বে আমার নির্বাচনী প্রচারণার রেকর্ড করা মেমোরি কার্ড ছিনিয়ে নিয়ে ভেঙ্গে ফেলে এবং মাইকের মাধ্যমে প্রচার না চালানোর হুমকি প্রদান করে। ভয় দেখায়। তিনি আরো উল্লেখ করেন, গত ২৬ জানুয়ারী সন্ধ্যা ৬ টায় নৌকা মার্কার প্রার্থীর সরাসরি নির্দেশনায় হত্যার উদ্দেশ্যে যে সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটিত হয় সেই বিষয়ে ইতিমধ্যেই কলাপাড়া থানায় মামলা হয়েছে যার জিআই নং-২৩ তারিখ-২৭/০১/২০২১। বর্তমানে আমার সকল কর্মী-সমর্থকদের ভীষণ নিরাপত্তাহীনতায় ভুগছি। কলাপাড়া পৌরবাসীর মধ্যে নির্বাচনী পরিবেশ নিয়ে ভীষণ আতঙ্ক বিরাজ করছে বলে তিনি অভিযোগে উল্লেখ করেন।
উপজেলা নির্বাচন অফিসার ও কলাপাড়া পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার আঃ রশীদ বলেন, এখন পর্যন্ত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!