শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় নৌকা প্রতীকের প্রার্থীর ৫ নং ওর্য়াডে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

কলাপাড়ায় নৌকা প্রতীকের প্রার্থীর ৫ নং ওর্য়াডে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়া পৌর নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত নৌকার নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ জানুয়ারী) বিকালে পৌরসভার ৫ নং ওয়ার্ড চিংগরিয়া এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
পৌরসভার ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মনোজ দাস’র সভাপতিত্বে নৌকার নির্বাচনী প্রার্থীর উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব মাহবুবুর রহমান তালুকদার।
উঠান বৈঠকে বিশেষ অতিথি বক্তব্য উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ফাতেমা আক্তার রেখা,পটুয়াখালী সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারমান সোহানা হোসাইন মিকি, নৌকা প্রতীকের মেয়র প্রাথী বর্তমান মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, বাংলাদেশ আওয়ামী যুবলীর কেন্দ্রী কমিটির সদস্য কপিল হাওলাদার স্বজল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, যগ্ন সাধারন সম্পাদক অধ্যাপক মঞ্জুরুল আলম, জেলা পরিষদ সদস্য ফিরোজ সিকদার।
বক্তব্য রাখেন অধ্যাপক পরিমল কুমার দত্ত, নিতাই লাল সরকার, পৌর কৃষক লীগের সভাপতি এস এম মুর্তাল্লাহ সৌরভ সিকদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. নাজমুল হক, সাধারন সম্পাদক ফয়জুল ইসলাম আশিক তালুকদার, পৌর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রকি ও কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক অমি গাজী প্রমুখ।
এসময় উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠেনে নেতা কর্মী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। এ উঠান বৈঠকের সংঞ্চলনা করেন ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. নাথুরাম ভৌমিক।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!