বাকেরগঞ্জে কলেজ ছাত্রীকে শ্লীলতাহানি ও অপহরণের হুমকি | আপন নিউজ

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জা’ল ভোট ও গোপন কক্ষে ছবি তোলায় আ’ট’ক-৩ কলাপাড়ায় অটোরিকশার ধা’ক্কায় শ্রমিক নি’হ:ত মিঠাগঞ্জ ইউনিয়নে উন্নয়নের অঙ্গীকার এবিএম মোশাররফ হোসেনের কলাপাড়ায় যৌথবাহিনীর অ’ভিযানে দেশীয় অ’স্ত্রসহ যুবক গ্রে’ফ’তা’র ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত শতাধিক নেতাকর্মীর বিএনপি প্রার্থীকে সমর্থন পটুয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থীকে গণ অধিকার পরিষদের পূর্ণ সমর্থন পায়রা বন্দরে নির্মাণাধীন আন্দারমানিক ব্রিজে দু’র্ঘ’ট’না: নি’হ’ত ১, আ’হ’ত-৩ বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে-এবিএম মোশাররফ হোসেন বরগুনা-১ আসনে বিএনপি ও ইসলামী আন্দোলন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই বরগুনা হবে চাঁ’দা’মুক্ত-প্রতিশ্রুতি বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লার
বাকেরগঞ্জে কলেজ ছাত্রীকে শ্লীলতাহানি ও অপহরণের হুমকি

বাকেরগঞ্জে কলেজ ছাত্রীকে শ্লীলতাহানি ও অপহরণের হুমকি

বরিশাল অফিসঃ

বাকেরগঞ্জে অনার্স পড়ুয়া এক কলেজ ছাত্রীকে বখাটে জিয়াউল হক আকন কর্তৃক তার শ্লীলতাহানী ও অপহরণের হুমকি দেয়ার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ওই কলেজ ছাত্রীর মা বাদী হয়ে বখাতে জিয়াউল হক আকনের নামে বাকেরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ তৎসহ পেনাল কোডের ৫০৬ ধারায় একটি মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার ভরপাশা ইউনিয়নের আতাকাঠী গ্রামের অনামিকা (ছদ্মনাম) তার নানা বাড়িতে থেকে বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করেন। ওই ছাত্রী কলেজে যাওয়া আসার পথে পৌরসভার ৯ নং ওয়ার্ডের ভরপাশা গ্রামের মোতাহার আকনের বখাটে পুত্র জিয়াউল হক আকন অনামিকাকে উদ্দেশ্য করিয়া অশালীন ভাষায় খারাপ কথাবার্তা বলে এবং কুপ্রস্তাব ও প্রেম নিবেদন উত্তপ্ত করে। বিষয়টি ছাত্রী তার মাকে জানালে তিনি বখাটে জিয়াকে তার মেয়েকে উত্ত্যক্ত করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেন।

এতে সে আরো উত্তপ্ত হয়ে ছাত্রীকে উত্ত্যক্ত করার মাত্রা বাড়িয়ে দেয়। অতঃপর ১ জানুয়ারি বেলা সাড়ে ১১ টার সময় ওই ছাত্রী তার ছোট বোনকে বাকেরগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয় ভর্তি করার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিয়ে যাবার পথে পৌরসভার অন্তর্গত আগা বাকের লেনের অমল দাসের বাড়ির সামনে কালভার্টের উপর পৌঁছালে বখাটে জিয়া ওই ছাত্রীর পরিহিত ওড়না ধরে টানাটানি করে এবং তাহার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। কলেজ ছাত্রী অনামিকা ডাক-চিৎকার করলে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করেন।

বখাটে জিয়া মামলায় উল্লেখিত সাক্ষীদের সম্মুখে হুমকি দিয়া বলিয়া যায় যে সুযোগ বুঝিয়া সে কলেজ ছাত্রী অনামিকাকে অপহরণ করিবে, তাহার জীবন নষ্ট করিবে, এমনকি তাহার নামে মিথ্যা মামলা দিবে বলিয়া হুমকি দেয়। এ ঘটনায় কলেজ ছাত্রী অনামিকা ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। এ বিষয়ে ওই কলেজ ছাত্রী ও তার পরিবার জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি ও বখাটে জনকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, বখাটে জিয়া জাল টাকা ও মাদক ব্যবসার সাথে সংশ্লিষ্ট।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!