বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
কলাপাড়ায় রয়েল ব্যাচ ২০০০ প্রথম বিভাগ ক্রিকেট লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কলাপাড়ায় রয়েল ব্যাচ ২০০০ প্রথম বিভাগ ক্রিকেট লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়ায় বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে রয়েল ব্যাচ ২০০০ আয়োজিত প্রথম বিভাগ ক্রিকেট লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় নাচনা পাড়া একাদশ ও এ আর কিংস একাদশ। প্রথমবারের মতো এ ক্রিকেট টুর্ণামেন্টে নাচনাপাড়া একাদশ চ্যাম্পিয়ন হয়।
প্রথমে ব্যাট করে ২৫ ওভারে নাচনাপাড়া একাদশ সংগ্রহ করে ১৬৮ রান। জবাবে এআর কিংস একাদশ ৯ উইকেটে ১৫৩ রান তুলতে সক্ষম হয়। নাচনাপাড়া একাদশ বিজয়ী হয় ১৫ রানে। টুর্ণামেন্টের সেরা খেলোয়ার হয়েছে বাজার জুনিয়র একাদশের সুজন। ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয়েছে নাচনাপাড়া একাদশের রাজিব। ব্যাটে ৪৮ রানের পাশাপাশি গুরুত্বপূর্ণ দুটি উইকেট লাভ করে সে।
২৪টি দল নিয়ে গত ৯ জানুয়ারি শুরু হয় এ ক্রিকেট লীগ। ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা প্রমুখ।
খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের সদস্যদের হাতে ট্রফি, সন্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন। দীর্ঘ বছর পর কলাপাড়ায় কোন বড় টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ায় ফাইনাল খেলা দেখতে কয়েক হাজার মানুষ মাঠে উপস্থিত থেকে খেলোয়ারদের উৎসাহ জোগায়। করোনা পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় এটাই ছিলো কলাপাড়ায় বড় কোন ক্রিড়া অনুষ্ঠান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!