ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ৮০ মার্কিন সেনা নিহত; আহত-২০০ | আপন নিউজ

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে মিজান পরিবহনে ডা’কা’তির অভিযোগ এনে সংবাদ সম্মেলন কলাপাড়ায় অ/গ্নি/কা/ন্ডে ছয় দোকানির সর্বনাশ; পু/ড়ে ছাই দোকানপাট তালতলীতে প্যানেল চেয়ারম্যানের বি’রু’দ্ধে জেলেদের চাল আ’ত্ম’সা’তে’র অভিযোগ কলাপাড়ায় তিন ইটভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ৪ লাখ অনুমোদনহীন অনির্বাণ মডেল স্কুলে কলাপাড়ার ইউএনও’র তালা কলাপাড়ায় ধানখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষের তালা খুলে দিলেন ইউএনও কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন
ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ৮০ মার্কিন সেনা নিহত; আহত-২০০

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ৮০ মার্কিন সেনা নিহত; আহত-২০০

অনলাইন ডেস্কঃ

বুধবার (৮ জুানুয়ারি) ইরাকের দুটি মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় চালিয়েছে ইরান।
এ হামলায় অন্তত ৮০ মার্কিন সেনা নিহত হয়েছে। আরো আহত হয়েছে অন্তত ২০০ জন।
ইরানী বিপ্লবী প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানিয়েছে।

ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, ইরাকে মার্কিনিদের আরবিল ও আল-আসাদ বিমানঘাঁটিতে ১৫টি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮০ ‘মার্কিন সন্ত্রাসী’ নিহত হয়েছেন। হামলাকালে কোনো ক্ষেপণাস্ত্রই বাধার সম্মুখীন হয়নি। ওই ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপকভাবে মার্কিন হেলিকপ্টার ও সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাষ্ট্রীয় টেলিভিশন আরও জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র যদি পাল্টা হামলা চালায়, তবে তার জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিনিদের আরও ১০০টি লক্ষ্যবস্তু চিহ্নিত করা হয়েছে।

এদিন এক টুইট বার্তায় হাসান রুহানির উপদেষ্টা হেসামউদ্দিন আশেনা যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে জানান, (ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায়) যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক পদক্ষেপকে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে সর্বাত্মক যুদ্ধ দিয়ে মোকাবেলা করা হবে।

আরেক টুইট বার্তায় ইরাকের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলাকে জেনারেল কাসেম সোলেমানি হত্যার যথাযথ বদলা হিসেবে উল্লেখ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরান এর জবাবে মার্কিন কোনো হামলা প্রত্যাশা করে না। তেহরান যুদ্ধ চায় না বলে জানান তিনি। কিন্তু কোনো আগ্রাসন চালানো হলে তেহরান প্রতিরোধ করবে বলেও হুঁশিয়ারি দেন জারিফ।

সূত্র : পার্স টুডে, ওয়েবসাইট

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!