বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
কলাপাড়া পৌরসভা নির্বাচনে জগ প্রতীকের প্রার্থীর  স্ত্রী সহ পরিবারকে হুমকি; সংবাদ সম্মেলন

কলাপাড়া পৌরসভা নির্বাচনে জগ প্রতীকের প্রার্থীর  স্ত্রী সহ পরিবারকে হুমকি; সংবাদ সম্মেলন

আপন নিউজ রিপোর্টঃ

কলাপাড়া পৌরসভা নির্বাচনে জগ প্রতীকের কর্মীদের নির্বাচনী প্রচারে কাজে নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচনী আচচরণ বিধিলংঘন করে বাধা দেয়ার অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন।শুক্রবার রাত ৮ টায় তার কার্যালয় এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে জগ প্রতীকের প্রার্থী দিদার উদ্দিন আহমেদ মাসুম বলেন, আগামী ১৪ ই ফেব্রুয়ারী ২০২১ তারিখ অনুষ্ঠিতব্য কলাপাড়া পৌরসভা নির্বাচনে আমি দিদার উদ্দিন আহমেদ মেয়র পদে (স্বতন্ত্র) জগ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার প্রতীক পাওয়ার পর থেকেই নৌকা প্রতীকের প্রার্থী বিপুল চন্দ্র হাওলাদারের কিশোর গ্যাং এর সন্ত্রাসীরা আমার প্রচার কার্যে নানাভাবে বাধা প্রদান করছে। গত ০৩/০২/২০২১ খ্রি: তারিখ হতে নৌকা প্রতীকের প্রার্থী বিপুল চন্দ্র হাওলাদার বিপুল সংখক বহিরাগত সন্ত্রাসী ভাড়া করে নিয়ে এসেছেন যাদের কারোরই মুখ পরিচিত নয় এবং এরা প্রতিদিনই মোটরসাইকেল সহযোগে কলাপাড়া পৌর শহরের বিভিন্ন রাস্তায় মহড়া করে বেড়াচ্ছে। যার কারণে ভোটারদের মনে ব্যাপক শঙ্কা কাজ করছে। ০৫/০২/২০২১ খ্রি: তারিখে বিকাল ৪ টায় নৌকা প্রতীকের প্রার্থী বিপুল চন্দ্র হাওলাদারের কুখ্যাত সন্ত্রাসী রাকিবুল ইসলাম রাকিব, পিতা: মোঃ চাঁন মিয়া, গ্রামঃ মাঝের পাড়া, ০৬ নং ওয়ার্ড, ১০ নং বালিয়াতলী ইউনিয়ন, কলাপাড়া, এবং অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জন মিলে শুভ মেডিকেল হল, ওয়াপদা মূল সড়ক, ৬ ছয় নং ওয়ার্ড, কলাপাড়া পৌরসভা এর সামনে প্রচারণা চালাতে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করার সময় আমার স্ত্রী হাছিনা আক্তার আহমেদ এবং পরিবারের আরও ৪ সদস্যের টিম টিকে প্রকাশ্য দিবালোকে অকথ্য ভাষায় গালি দেয়, হাত পা কেটে দিয়ে পঙ্গু করে ফেলার হুমকি প্রদান করে। তাদের কাছে থাকা লিফলেট, স্টিকার ছিনিয়ে নিয়ে রাস্তায় ফেলে দেয় এবং আমার স্ত্রীর একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এই সকল কারণে আমার পরিবার সহ অন্যান্য সকল কর্মীরা অঙ্গহানীসহ প্রাণ সংহারের চিন্তায় ভীষণ রকম উৎকন্ঠায় ভুগছে। বর্তমানে আমার সকল কর্মী সমর্থকরাই ভীষণ নিরাপত্তাহীনতায় ভুগছে। কলাপাড়া পৌরবাসীর মধ্যে নির্বাচনী পরিবেশ নিয়ে ভীষণ আতঙ্ক বিরাজ করছে। যার অতি দ্রুত বিহিত প্রয়োজন।

কলাপাড়া পৌরসভা নির্বাচন সুষ্ঠূ ও নিরপেক্ষ ভাবে সম্পাদনের লক্ষ্যে নৌকা প্রতীকের প্রার্থী বিপুল চন্দ্র হাওলাদারের পক্ষে নির্বাচনী আচরণ বিধি লংঘনের জরুরি প্রতিকার তথা তার পক্ষের সকল রকম সন্ত্রাসী কার্যক্রম নিরসনে প্রয়োজনীয় আইনি ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণর দাবি জানান। সংবাদ সম্মেলনে সকল কর্মরত সাংবাদিক উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!