কলাপাড়া পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর ১ নং ওয়ার্ডে উঠান বৈঠক | আপন নিউজ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ব’জ্রপা’তে দুই কৃষক নি-হ’ত কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ঘর হারানো ৪টি পরিবার পেল টিন ও খাদ্য সহায়তা কলাপাড়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা কলাপাড়ায় চিরনিদ্রায় শায়িত নার্সিং শিক্ষার্থী অনিতা; প্রেমিকের বি’রু’দ্ধে হ’ত্যার অভিযোগ মানুষের ভালোবাসায় মুগ্ধ ইউএনও মাহমুদুল হাসান; বদলে যাচ্ছে গলাচিপার দৃশ্যপট গলাচিপায় ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা গলাচিপায় নবজাতককে পা’চা’রে’র ঘটনায় গ্রে’ফ’তা’র-২, নবজাতক উ’দ্ধা’র ধানের ন্যায্যমূল্য ও সিন্ডিকেট ভাঙার দাবিতে কলাপাড়ায় কৃষক সমাবেশ-বি’ক্ষো’ভ মি’ছি’ল কলাপাড়া হাসপাতালে জেনারেটর আছে, তেল নেই; আইপিএস আছে, ব্যাটারি নষ্ট “যু’দ্ধ থামাও, পৃথিবী বাঁচাও” স্লোগানে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন-অবস্থান কর্মসূচি
কলাপাড়া পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর ১ নং ওয়ার্ডে উঠান বৈঠক

কলাপাড়া পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর ১ নং ওয়ার্ডে উঠান বৈঠক

আপন নিউজ রিপোর্টঃ

কলাপাড়া পৌরসভায় ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী বিপুল হাওলাদারের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে পৌরসভার ১ নং ওয়ার্ডের সমবায় রাইস মিল মাঠে এ নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও ১ ওয়ার্ডের আওয়ামীলীগ সহ-সভাপতি অধ্যক্ষ মো.বশির আহমেদ এর সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মাহবুবুর রহমান তালুকদার।

বিশেষ বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ফাতেমা আক্তার রেখা, নৌকা প্রতীকের মেয়র প্রার্থী বর্তমান মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম, অধ্যাপক মঞ্জুরুল আলম, সাংগঠনিক সম্পাদক এ্যাড.সাইদুর রহমান সাইদ, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মজিবর রহমান চুন্নু, মহিপুর থানা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান বুলেট, কেন্দ্রীয় কমিটির ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক মহসিন উদ্দিন হিমন।

এছাড়া বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ফায়জুল ইসলাম আশিক তালুকদার, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক জুয়েল রানা, পৌর শ্রমীক লীগের সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম রকি, গোলাম মস্তফা, মাওলানা শহিদুল ইসলাম ও সোহেল প্রমুখ।
এসময় উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠেনে নেতা কর্মী সহ পৌরসভার ভোটারবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!