বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
কলাপাড়া পৌর নির্বাচনে ধানেরশীষ প্রতীকের মেয়র প্রার্থী’র নির্বাচনী অঙ্গীকার

কলাপাড়া পৌর নির্বাচনে ধানেরশীষ প্রতীকের মেয়র প্রার্থী’র নির্বাচনী অঙ্গীকার

আপন নিউজ রিপোর্টঃ

কলাপাড়া পৌরসভা নির্বাচনে বিএনপি’র মনোনীত ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী হাজী হুমায়ুন সিকদার তার নির্বাচনী অঙ্গীকার ঘোষণা করেছেন।
বুধবার (১০ ফেরুয়ারী) হ্যান্ড লিফলেটের মাধ্যমে তিনি তার নির্বাচনী অঙ্গীকারের কথা ব্যক্ত করেন।

বিএনপি’র মনোনীত ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী হাজী হুমায়ুন সিকদার তার নির্বাচনী অঙ্গীকার নামায় বলেন, ভোট আমাদের সাংবিধানিক অধিকার ও পবিত্র আমানত। ভোট প্রয়োগের মাধ্যমে আমরা জাতীয় ও স্থানীয় নেতা নির্বাচন করে থাকি। কিন্তু ইদানিং নাগরিকরা ভোট প্রয়োগ থেকে বঞ্চিত ও নির্বাসিত হচ্ছে। ভোট অনেকটা রূপকথার পল্পের মত হয়েছে। কিন্তু আমি বিশ্বাস করি আপনাদের মূল্যবান ভোটেই কলাপাড়া পৌরসভার “মেয়র” নির্বাচিত হবে। তাই আসন্ন কলাপাড়া পৌর নির্বাচনে “মেয়র” হিসাবে তাকে নির্বাচিত করলে নিম্নোক্ত সেবা প্রদানের বিষয়ে তিনি অঙ্গিকার করেন।

০১-কলাপাড়া পৌরবাসীর বাৎসরিক হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায়ে রাখা হবে।
০২-বর্তমানে নতুন হোল্ডিং নম্বর খোলা যে কোন নাগরিকের জন্য ব্যয়বহুল তাই নতুন হোল্ডিং নম্বর খোলার ক্ষেত্রে ফী (ঞধী) কমানো হবে।
০৩- ‘মেয়র’ নির্বাচিত হলে পৌরসভা দলমত নির্বিশেষে পৌরবাসীর জন্য সকল ক্ষেত্রে নিরপেক্ষ থাকবে। পৌরসভার দরজা থাকবে সবার জন্য উন্মুক্ত, সকল ক্ষেত্রে সু-শাসন প্রতিষ্ঠা করা হবে।
০৪- নাগরিকদের স্বার্থে পৌরসভার পানির মূল্য বৃদ্ধি করা হবে না।
০৫-পৌরসভাকে আধুনিক মডেল পৌরসভায় রুপান্তরিত করার লক্ষ্যে আবর্জনা-ড্রেন পরিষ্কার, মশক নিধনে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হবে।
০৬- পৌরসভার সকল রাস্তা পৌরবাসীর চলাচলের সুবিধার্থে আলোকিত (Lighting) করা হবে।
০৭-শিশুদের চিত্ত বিনোদনের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সহ শিশুপার্ক নির্মাণ করা হবে।
০৮-পৌর শহরে প্রবেশের ক্ষেত্রে বর্তমানে যে “টোল আদায়” প্রথা বিদ্যমান তা সম্পূর্ণ বাতিল করা হবে।
০৯+পৌরসভার আওতাধীন সকল উন্নয়নমূলক কাজের টেন্ডার, বাজার, খেয়া ইজারার টেন্ডার সকলের জন্য উন্মুক্ত থাকবে।
১০- মাদক ও সন্ত্রাসমুক্ত কলাপাড়া পৌরসভা গঠনের কার্যকরী পদক্ষে গ্রহণ করা হবে।
স্থানে সর্বশেষ তিনি বলেন, প্রিয় পৌরবাসী, আমি শাসক হতে চাইনা, আমি সেবক হতে চাই।
দুইবার মেয়র থাকাকালীন আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। তার জন্য চাই আপনাদের সমর্থক, সহযোগিতা ও ভোট। ১৪ ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন।
উল্লেখ্য আগামী ১৪ ফেব্রুয়ারি রবিবার ভালোবাসা দিবসে অনুষ্ঠিত হচ্ছে কলাপাড়া পৌরসভা নির্বাচন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!