কলাপাড়ায় বিএনপি অফিস ও স্বতন্ত্র মেয়র প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা | আপন নিউজ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ব’জ্রপা’তে দুই কৃষক নি-হ’ত কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ঘর হারানো ৪টি পরিবার পেল টিন ও খাদ্য সহায়তা কলাপাড়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা কলাপাড়ায় চিরনিদ্রায় শায়িত নার্সিং শিক্ষার্থী অনিতা; প্রেমিকের বি’রু’দ্ধে হ’ত্যার অভিযোগ মানুষের ভালোবাসায় মুগ্ধ ইউএনও মাহমুদুল হাসান; বদলে যাচ্ছে গলাচিপার দৃশ্যপট গলাচিপায় ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা গলাচিপায় নবজাতককে পা’চা’রে’র ঘটনায় গ্রে’ফ’তা’র-২, নবজাতক উ’দ্ধা’র ধানের ন্যায্যমূল্য ও সিন্ডিকেট ভাঙার দাবিতে কলাপাড়ায় কৃষক সমাবেশ-বি’ক্ষো’ভ মি’ছি’ল কলাপাড়া হাসপাতালে জেনারেটর আছে, তেল নেই; আইপিএস আছে, ব্যাটারি নষ্ট “যু’দ্ধ থামাও, পৃথিবী বাঁচাও” স্লোগানে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন-অবস্থান কর্মসূচি
কলাপাড়ায় বিএনপি অফিস ও স্বতন্ত্র মেয়র প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা

কলাপাড়ায় বিএনপি অফিস ও স্বতন্ত্র মেয়র প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা

বিশেষ প্রতিবেদকঃ
পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি অফিস ও
স্বতন্ত্র মেয়র প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা ভাংচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের নতুনবাজারস্থ দলটির কার্যালয়ে এ হামলা ভাংচুরের ঘটনা ঘটে। এসময় চেয়ার ছুড়ে মারায় ৩ জন আহত হয় বলে বিএনপি নেতা-কর্মীরা জানিয়েছে। ঘটনার পর পর
কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এছাড়া রাত ৯টার দিকে স্বতন্ত্র মেয়র প্রার্থী দিদার উদ্দিন আহমেদ মাসুম’র নির্বাচনী অফিসে হামলা করা হয়। এসময় একটি বিস্ফোরন ঘটানো হয়। পুলিশ এসে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
 কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন জানান, বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬টার দিকে বিএনপি’র প্রার্থী সহ পৌর নির্বাচনের জনসংযোগ শেষে দলীয় অফিসে অবস্থান করে তারা।
এসময় আওয়ামীলীগের লোকজন অফিসে ঢুকে ২মিনিটের মধ্যে অফিস থেকে সকলকে চলে যাওয়ার জন্য হুমকী দেয়। এবং দলীয় নেতা-কর্মীরা অফিস থেকে বের না হতেই দলীয় মেয়র প্রার্থী হাজী হুমায়ুন সিকদারকে লক্ষ্য করে চেয়ার ছুড়ে মারে। তাকে রক্ষা করতে গিয়ে সোহেল, আজাদ সহ ৫ জন আহত হয়। নৌকা সমর্থকরা অফিসের বেশ কয়েকটি চেয়ার ভাঙচুর করে।
স্বতন্ত্র মেয়র প্রার্থী দিদার উদ্দিন আহমেদ মাসুম বলেন, ’রাত ৯টার দিকে নৌকা প্রতীকের সমর্থকরা এসে আমার নির্বাচনী অফিসে হামলা করে। এসময় সিসি ক্যামেরা, জানালার থাই গ্লাস ও লুকিং গ্লাস ভাঙচুর করে।’
উপজেলা আওয়ামীলীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার বলেন, ’এ ঘটনা আমার জানা নেই। তাই এ বিষয়ে কিছু বলতে পারছিনা।’
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো: আসাদুর রহমান বলেন, ’বিএনপি অফিসে দু’পক্ষের (আ’লীগ বিএনপি) বাক বিতন্ডার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে আসি। কিন্তু কাউকে এসে পাওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। শহরে পুলিশী টহল জোরদার করা হয়েছে।’
কলাপাড়া পৌরসভা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং অফিসার আবদুর রশিদ বলেন, ’বিএনপি ও স্বতন্ত্র মেয়র প্রার্থীর পক্ষ থেকে নির্বাচন অফিসে এ বিষয়ে কোন অভিযোগ দেয়নি। ’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!