আমতলী থানার ওসির উদ্যোগ মাস্ক বিতরন | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন
আমতলী থানার ওসির উদ্যোগ মাস্ক বিতরন

আমতলী থানার ওসির উদ্যোগ মাস্ক বিতরন

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে মানুষকে সুরক্ষায়  ও সচেতন করতে আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদারের উদ্যোগে মাস্ক বিতরন করা হয়েছে। রবিবার উপজেলা শহরের বিভিন্ন পয়েন্টে  মাস্ক বিতরন করা হয়।
জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাসে ফের আক্রান্ত হচ্ছে মানুষ। গত এক বছরে আমতলী উপজেলায় ১৩৭ জন মানুষ করোনায় আক্রান্ত হয়। এর মধ্যে ৮ জন মারা যান। বর্তমানে এক যুবক আক্রান্ত হয়ে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।
এতোকিছুর পরেও মানুষের মাঝে সচেতনতা ফিরে আসেনি। প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে মানুষকে সুরক্ষায় ও সচেতন করতে আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার উদ্যোগ নেয়। বরিবার ওসির নেতৃত্বে উপজেলার শহরের থানা প্রাঙ্গণ, উপজেলা পরিষদ প্রাঙ্গণ, সাকিব প্লাজা, একে স্কুল ও বাঁধঘাট চৌরাস্তাসহ বিভিন্ন এলাকায় মাস্ক বিতরন করা হয়েছে। এ সময় তিনি মানুষকে করোনা ভাইরাস থেকে সুরক্ষায় মাস্ক পরিধানের উপকারীতা সম্পর্কে অবগত করেন।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে মানুষকে সুরক্ষা এবং সচেতন করতে মাস্ক বিতরন করা হয়েছে। এ ধারাবাহিকতা অব্যহত থাকবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!