বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদ্যাপনের লক্ষ্যে কলাপাড়ার প্রশাসনের প্রেস ব্রিফিং

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদ্যাপনের লক্ষ্যে কলাপাড়ার প্রশাসনের প্রেস ব্রিফিং

hdr

আপন নিউজ, কলাপাড়া অফিসঃ 
জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষ্যে আগামী ১১ জানুয়ারি ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানমালা উদযাপনের লক্ষে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা প্রশাসন প্রেস ব্রিফিং করেছে। উপজেলা পরিষদের মিলনায়তনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান সাংবাদিকদের জানান, আগামি শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে সর্বস্তরের মানুষের অংশগ্রহনে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনা চত্বরে গিয়ে শেষ হবে। বেলা ১১টায় শহীদ শেখ কামাল কমপ্লেক্স অডিটোরিয়াম চত্বরে বঙ্গবুন্ধুর জীবন ভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী এবং বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শণ শীর্ষক আলোচনা সভা। বিকাল তিনটায় শিশু কিশোরদের অংশগ্রহনে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠিত হবে। রাতে ঢাকায় আয়োজিত “অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ” এর মূল কনসার্ট স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি এলইডি পর্দায় সম্প্রচার করা হবে এবং সবশেষে বর্ণিল আতশবাজি প্রদর্শণ করা হবে।
প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) অনুপ দাস। এসময় প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!