বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
দশ বছরে কুয়াকাটার আমূল পরিবর্তন এসেছে

দশ বছরে কুয়াকাটার আমূল পরিবর্তন এসেছে

ফরাজী মো.ইমরানঃ

গৌতম সাহা। চিত্রনাট্য জগতের এক পরিচিত নাম। বর্তমানে কোরিওগ্রাফার হিসেবে কাজ করছেন। এর আগে তিনি ‘পাগলা হাওয়া’ ও ‘মকবুল’সহ প্রায় অর্ধশতাধিক নাটকে পার্শ্বভীনেতা হিসেবে কাজ করেছেন। শুক্রবার সন্ধ্যায় এই অভিনেতা কুয়াকাটা সমুদ্র সৈকতের পশ্চিম পাশের বেঞ্চিতে বসেছিলেন। এমন সময় ক্যামেরা হাতে তার পাশ দিয়ে যাচ্ছিলেন আমাদের প্রতিবেদক। গৌতম সাহাকে দেখে চিনে ফেলায় প্রতিবেদকের সঙ্গে আলপচারিতায় পরিচয় হয় তাদের মধ্যে। গৌতম সাহা বলেন, ১০ বছরে কুয়াকাটার আমূল পরিবর্তন এসেছে। দশ বছর আগে তিনি কুয়াকাটায় এসেছিলেন। তখন এমন উন্নত ছিলনা। মাওয়াসহ ৭/৮ টা ফেরি পার হয়ে এসেছিলেন কুয়কাটায়। অনেক সময়ও লেগেছিলো এবং বিরক্ত বোধও হয়েছিলো। এবার আসতে কোন সমস্যা হয়নি। রাত দশটায় নারায়নগঞ্জ থেকে এসি বাসে উঠেছেন। ভোর চারটায় এসে পৌছেছেন কুয়াকাটায়। তারা ১৩ জন বন্ধু মিলে বেশ হৈ-চৈ এর মধ্যেই পৌঁছেছেন কুয়াকাটায়। মূল কথা যোগযোগ ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে। আলাপচারিতায় তিনি জানান, কুয়াকাটার সার্বিক পরিবেশ মোটামুটি ভালো। তিনি চর বিজয়, ফাতরার বন, লেম্বুর চর ও শুটকি পল্লীসহ বেশ কয়েকটি দর্শনীয় স্থানে ঘুরেছেন। তার বেশ ভালই লেগেছে। তবে কুয়াকাটা সৈকতের ব্যবস্থাপনা তার বেশি একটা ভালো লাগেনি। যততত্র ময়লা আবর্জনায় ভরা সৈকত। বিশেষ করে ফিস ফ্রাই এলাকায়ই মাছের অবশিষ্ট অংশে ভরা। এছাড়া সৈকতের বেশ কয়েকটি স্থান থেকেও ময়লা পানির দুর্ঘন্ধ পেয়েছেন। সবচেয়ে বেশি বিরক্ত বোধ করেছেন সৈকতে মটোরসাইকেল চালক এবং ক্যামেরাম্যানদের আচরনে। তবে সৈকতের নির্মল হাওয়া এবং সাগরের শো-শো শব্দ তাকে মুগ্ধ করেছে। বিশেষ করে তিনি সবচেয়ে বেশি উপভোগ করেছেন কুয়াকাটা সৈকতের পূর্ব পাশের বালিয়ারিতে বালু দ্বারা তৈরী বঙ্গবন্ধুর ভাষ্কর্য দেখে। এছাড়া সূর্যদয় সূর্যাস্তের মনোরম দৃশ্য তিনি কোন দিন ভুলতে পারবেননা বলেও জানান। ভালো লাগা থেকে তিনি এক পর্যায় বলেই ফেলেন, কক্সবাজার সমুদ্র সৈকত থেকে কুয়াকাটার সৈকত অনেক ভালো। তবে সী-বিচের পরিবেশ আরো সুন্দর করতে তিনি কুয়কাটা পৌরসভাসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের অনুরোধ জানিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!