সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি পালনের প্রস্তুতি সভা

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি পালনের প্রস্তুতি সভা

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন প্রস্ততিমুলক সভার আয়োজন করে। মঙ্গলবার রাতে আমতলী উপজেলা নির্বাহী অফিসারের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয় । দু’দিন ব্যাপী কর্মসূচীর মধ্যে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর প্রামান্য চিত্র প্রদর্শনী,  উন্নয়ন বিষয়ক ভিডিও প্রদর্শণী, কবুতর রেসিং, বর্নাঢ্য র‌্যালী, আলোচনা সভা, স্টল প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের কুইজ ও বক্তৃতা প্রতিযোগীতা, প্রীতি ফুলবল খেলা, নারীদের চেয়ার সেটিং ও পুরুস্কার বিতরন।  ইউএনও মোঃ আসাদুজ্জামান প্রেস ব্রিফিং’র মাধ্যমে এ কর্মসুচীর ঘোষনা দেন।
পরে ইউএনও মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা অভিজিৎ কুমার মোদক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার, কৃষি রেডি’র ষ্টেশন ম্যানেজার কৃষিবিদ ইছা ইকবাল, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মঞ্জুরুল হক কাওসার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ তরিকুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, আমতলী প্রেসক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম বাদল, সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ জয়নুল আবেদীন ও সাংবাদিক মোঃ হোসাইন আলী কাজী প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!