সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কুয়াকাটায় কৃষি জমি খনন করে ফের বালু উত্তোলন; আশপাশের মানুষ ভাঙ্গনের শঙ্কায়

কুয়াকাটায় কৃষি জমি খনন করে ফের বালু উত্তোলন; আশপাশের মানুষ ভাঙ্গনের শঙ্কায়

বিশেষ প্রতিবেদকঃ

আবার কৃষিজমি গভীর খনন করে অবৈধভাবে বালু উত্তোলনের কাজ শুরু হয়েছে। স্থানীয়দের অভিযোগ কুয়াকাটা পৌরসভার নবীনপুর গ্রামের রুহুল আমিন বালূ উত্তোলন করে আসছে। আবাসিক এলাকায় বিশাল আকৃতির ডোবার মধ্যে গভীরভাবে খনন করে বালু তোলা হচ্ছে। ফলে আশপাশের জমির মালিকসহ বাড়িঘর ঝুকিতে রয়েছে। রয়েছে ভাঙ্গনের শঙ্কা। উল্লেখ্য ২০২০ সালের ৩০ এপ্রিল বালু উত্তোলনের দায়ে কুয়াকাটার নবীনপুরের বালু ব্যবসায়ী রুহুল আমিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় বালু কাটার যন্ত্রপাতি জব্ধ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডলের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমান আদালত এ অর্থদন্ড দিয়েছেন। কিন্তু ফের ওই ব্যক্তি বালু উত্তোলন শুরু করেছে। অভিযুক্ত রুহুল আমিনকে কয়েকবার মোবাইল করেও পাওয়া যায়নি। সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল জানান, স্থানীয় মহিপুর তহশিল অফিসকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!