কলাপাড়ায় অপহরনের নাটক সাজিয়ে মুচলেকায় ছাড়া পেলেন এক ইউপি সদস্য | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কলাপাড়ায় অপহরনের নাটক সাজিয়ে মুচলেকায় ছাড়া পেলেন এক ইউপি সদস্য

কলাপাড়ায় অপহরনের নাটক সাজিয়ে মুচলেকায় ছাড়া পেলেন এক ইউপি সদস্য

চঞ্চল সাহাঃ
পটুয়াখালীর কলাপাড়ায় হয়রানি করার উদ্দেশ্যে অপহরনের নাটক সাজিয়ে থানা থেকে মুচলেকায় ছাড়া পেলেন উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের সাবেক ইউ,পি সদস্য মো.মোস্তফা কামাল সহ ভিকটিম মো.জয়নাল আবেদীন। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে ।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.আসাদুর রহমান ও উপ-পরিদর্শক সুকন্ঠ দে জানান, উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামের অধিবাসী মো.জয়নাল (২৫) কে  অপহরন করেছে উপজেলার লালুয়া ইউনিয়নের অধিবাসী মো.রুজেল সহ তার সহযোগীরা। বিষয়টি মোস্তফা কামাল জয়নালের স্ত্রী মোসা.সোনিয়া বেগমকে দিয়ে ৩০ মার্চ দুপুরে ত্রিপল নাইন এ ফোন করে অভিযোগ দেয়। পরে কলাপাড়া থানা পুলিশ জয়নালকে পটুয়াখালীর দুমকি থেকে ৩১ মার্চ উদ্ধার করে ঘটনার সাথে জড়িতদের থানায় নিয়ে আসে। এসময় প্রমান হয় সাবেক ইউ,পি সদস্য মোস্তফা কামাল এবং জয়নাল পরিকল্পিত ভাবে অপহরনের  নাটক সাজিয়েছে রুজেলকে হয়রানি করার উদ্দেশ্যে। এদের সাথে টাকা পয়সার লেনদেন সম্পর্কিত বিষয় ছিল রুজেলের। মূলতঃ রুজেলকে হয়রানি করার উদ্দেশ্যেই অপহরনের নাটক সাজানো হয়েছে। বিষয়টি ধ্রুজালের মধ্যে না থেকে পরিস্কার হওয়ায়  থানা পুলিশ মোস্তফা কামাল এবং জয়নালের মুচলেকা নিয়ে তাদের মুক্তি দেয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!