আমতলীতে অগ্নিকান্ডে ৫ টি দোকান পুরে ছাই; কোটি টাকার ক্ষতি | আপন নিউজ

বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
আমতলীতে অগ্নিকান্ডে ৫ টি দোকান পুরে ছাই; কোটি টাকার ক্ষতি

আমতলীতে অগ্নিকান্ডে ৫ টি দোকান পুরে ছাই; কোটি টাকার ক্ষতি

dav

আমতলী প্রতিনিধিঃ
আমতলী পৌর শহরের কলেজ সড়কে বৃহস্পতিবার গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৫ টি দোকান পুরে ছাই হয়ে গেছে। অগ্নি কান্ডে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা জানান।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে মেসার্স তাজ সুজ ঘড় থেকে আগুনের সূত্রপাত হয়। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্র পাত হতে পারে। আগুণ ধরার সঙ্গে সঙ্গে মুহুর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে এতে বিশ্বজিৎ সাহার বৃšদা লাইব্রেরীর ২৫ লাখ টাকার মালাল, মেসার্স তাজ সুজ ঘড়েরর সাইদুলের ২০ লাখ টাকার জুতাসহ অন্যান্য মালামাল, মুনা জুতা ঘড়ের প্রায় ৪৫ লাখ টাকা মূল্যের জুতাসহ অন্যান্য মালামাল , বাবা লোকনাথ ডেন্টাল এর মালিক প্রবির সরকারের ৫ লাখ টাকার মালাল এবং জুয়েল টেলিকমের কম্পিউটার ফটোকপিয়ার মেশিনসহ ৩ লাখ টাকার মালাল পুরে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডের খবর পেয়ে আমতলী উপজেলা ফায়ার সার্ভিস স্থানীয় মানুষের সহযোগিতায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের এখন পথে বসার উপক্রম হয়েছে। অগ্নিকান্ডে খবর পেয়ে আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান,আমতলী পৌর মেয়র উপজেলা আওয়ামীলীগ সম্পাদক মো. মতিয়ার রহমান আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!