আমতলীতে তিনটি ঘর পুড়ে ছাই | আপন নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
আমতলীতে তিনটি ঘর পুড়ে ছাই

আমতলীতে তিনটি ঘর পুড়ে ছাই

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের পশ্চিম চিলা গ্রামের বারেক মোল্লার তিনটি ঘর ও একটি অটোগাড়ী পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার পাঁচ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে দাবী করেন বারেক মোল্লা। ঘটনা ঘটেছে মঙ্গলবার দুপুরে।
জানাগেছে, উপজেলার পশ্চিম চিলা গ্রামের বারেক মোল্লার বসত ঘরে মঙ্গলবার দুপুরে উনুন থেকে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আমতলী দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে পৌছে। কিন্তু ততক্ষণে স্থানীয় লোকজন দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে দুইটি বসতঘর, রান্না ঘর ও একটি অটোগাড়ী পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন বারেক মোল্লা।
আমতলী দমকল বাহিনীর ষ্টেশন অফিসার মোঃ তামিম হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পূর্বে আগুন নিয়ন্ত্রনে আনে স্থানীয় লোকজন। তিনি আরো বলেন ধারনা করা হচ্ছে উনুন থেকে আগুনের সুত্রপাত হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!