বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
পায়রা বন্দর ও কুয়াকাটা উপকুলীয় অঞ্চলের পরিবেশ পর্যটন ভিত্তিক সমন্বিত পরিকল্পনা প্রনয়ন সংক্রান্ত র‌্যালী

পায়রা বন্দর ও কুয়াকাটা উপকুলীয় অঞ্চলের পরিবেশ পর্যটন ভিত্তিক সমন্বিত পরিকল্পনা প্রনয়ন সংক্রান্ত র‌্যালী

আমতলী প্রতিনিধিঃ

পায়রা বন্দর নগরী ও কুয়াকাটা উপকুলীয় পরিবেশ পর্যটন ভিত্তিক সমন্বিত পরিকল্পনা প্রনয়ন সংক্রান্ত র‌্যালী ও আলোচনা সভা বুধবার আমতলী উপজেলা প্রশাসন ও নগর উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বনাঢ্য র‌্যালী আমতলী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মনিরা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি। বক্তব্য রাখেন নগর উন্নয়ন অধিদপ্তরের প্রজেক্ট পরিচালক সিনিয়র প্লানার শরীফ মোঃ তারিকুজ্জামান, প্রজেক্ট ব্যাবস্থাপক সিনিয়র প্লানার মোঃ মাকসুদ হাসেম, প্রজেক্ট প্লানার মুশফিকুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, এ্যাড. আলহাজ্ব নুরুল ইসলাম, মোঃ আখতারুজ্জামান বাদল খান ও একেএম নুরুল হক তালুকদার। উপস্থিত ছিলেন আমতলী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, সাধারণ সম্পাদক মোঃ জয়নুল আবেদীন, সাংবাদিক মোঃ হোসাইন আলী কাজী প্রমুখ।


সভায় প্রজেক্ট পরিচালক শরীফ মোঃ তারিকুজ্জামান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষনা শহর হবে গ্রাম উল্লেখ করে বলেন, এ গ্রামকে শহরে রুপ দেয়ার জন্য বিভিন্ন উন্নয়ন মুলক কর্ম পরিকল্পনা নেয়া হয়েছে। আমতলীকে কেন্দ্র করেই পায়রা বন্দর নগরী ও কুয়াকাটা উপকুলীয় অ লের উন্নয়ন হচ্ছে। এ আমতলী উপজেলাই হবে পায়রা বন্দর নগরী ও কুয়াকাটা উপকুলীয় অ লের মুল কেন্দ্র বিন্দু।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!