রবিবার, ১২ Jul ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফেসবুকে পরিচয়, বিয়ের দুই বছর পর গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র আমতলীতে ছাত্রলীগের প্রকাশ্যে বি’ক্ষো’ভ মি’ছি’ল কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন চারদিন পর তালতলী শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ দাখিল ফলপ্রার্থীর মরদেহ উদ্ধার কলাপাড়ায় প্রয়াত সিপিপি স্বেচ্ছাসেবকদের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত সেনাবাহিনীর উদ্যোগে কলাপাড়ায় ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত তালতলীতে ইলিশ শিকার করতে গিয়ে দুই ট্রলার ডুবি; ১৬ জেলে উদ্ধার, দুই জেলে নিখোজ তালতলী শুভ সন্ধ্যায় ঘুরতে গিয়ে পর্যটক নি’খোঁ’জ মহিপুর থানাকে প্রশাসনিক উপজেলা ঘোষনার প্রস্তুতির খবরে উপকূলে উৎসবের আমেজ কলাপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
গাজায় ইসরায়েলি হামলায় ৩১ শিশুসহ নিহত-১২২

গাজায় ইসরায়েলি হামলায় ৩১ শিশুসহ নিহত-১২২

গাজায় ইসরায়েলি হামলায় ৩১ শিশুসহ নিহত-১২২

অনলাইন ডেস্কঃ ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর বিমান হামলা অব্যাহত রয়েছে। এ হামলায় গত সোমবার থেকে এ পর্যন্ত ১২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে ৩১টি শিশু ও ২০ জন নারীও রয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছেন রয়টার্স।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার ভোররাতে ইসরায়েলের ৪০ মিনিটের হামলায় নতুন করে ১৩ ফিলিস্তিনি নিহত হন। এদের মধ্যে এক মা ও তার তিন শিশুও ছিলেন। ধ্বংসস্তূপ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এছাড়া ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের রকেট হামলায় এ পর্যন্ত আটজন ইসরায়েলি নিহত হয়েছেন। এদের মধ্যে দুটি শিশু, একজন ভারতীয়, একজন বয়স্ক নারী ও এক সেনাসদস্য রয়েছেন।

জাতিসংঘের মানবিক বিষয় সংক্রান্ত সমন্বয়ের অফিস জানিয়েছেন, ইসরায়েলি হামলায় গাজায় ২০০’রও বেশি ভবন ধ্বংসপ্রাপ্ত হয়েছে। শত শত মানুষ উত্তরাঞ্চলের উপকূলীয় ছিটমহলের স্কুলগুলোতে আশ্রয় নিয়েছে।

এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আন্তর্জাতিক মুখপাত্র জোনাথান কনরিকাস বলেছেন, ‘আমরা যাকে লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছি তা হল গাজার ভূগর্ভস্থ সুরঙ্গ যা মূলত উত্তরাঞ্চলে ও এর আশেপাশে বিস্তৃত। এই নেটওয়ার্কটি হামাস তাদের চলাচল, আত্মগোপন ও সুরক্ষার জন্য ব্যবহার করে।’ এটিকে মেট্রোও বলা হয় বলে উল্লেখ করেন তিনি।

সম্প্রতি পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনি ও কট্টরপন্থী ইহুদিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে দফায় দফায় যাতে অধিকাংশই আহত হয়েছেন ফিলিস্তিনিরা। ফিলিস্তিনিদের ওপর এসব হামলার জবাবে হামাস ইসরায়েলে রকেট হামলা চালায়। এরপর ইসরায়েল গাজায় ব্যাপকভাবে হামলা শুরু করে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!