আমতলীতে অগ্নিকান্ডে ৩ টি ঘর পুরে ছাই; প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি | আপন নিউজ

রবিবার, ০৩ মে ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নিয়োগ বিজ্ঞপ্তি কলাপাড়ায় গৃহবধূর ঝু’ল’ন্ত ম’রদে’হ উ’দ্ধা’র কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝু’ল’ন্ত মর’দে’হ উ’দ্ধা’র, স্বামী জিজ্ঞাসাবাদে কলাপাড়ায় অবৈধ জাল বন্ধ কর, মৎস্য সম্পদ রক্ষা কর শীর্ষক মতবিনিময় সভা কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু কলাপাড়ায় ভ্রাম্যমাণভাবে অবৈধ ওষুধ বিক্রি: ৩ জনকে জরিমানা কলাপাড়ায় কোষ্টগার্ডের অমানবিক নি’র্যা’ত’নে’র বি’রু’দ্ধে প্রতিবা’দ ও মা’ন’ব’ব’ন্ধ’ন
আমতলীতে অগ্নিকান্ডে ৩ টি ঘর পুরে ছাই; প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি

আমতলীতে অগ্নিকান্ডে ৩ টি ঘর পুরে ছাই; প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি

আমতলী প্রতিনিধিঃ

আমতলী পৌরসভার ০১ নম্বর ওয়ার্ডের ওয়াপদা সড়কে শুক্রবার গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৩ টি ঘর পুরে ছাই হয়ে গেছে। অগ্নি কান্ডে প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ঘর মালিকরা জানান।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত পৌনে ১ টার দিকে আগুনের সূত্রপাত হয়। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্র পাত হতে পারে। আগুণ ধরার সঙ্গে সঙ্গে মুহুর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে এতে সেরাজুল ইসলামের বসত ঘরসহ দুইটি ঘর ও সাংবাদিক জসিম উদ্দিন সিকদারের জ্বালানী কাঠ রাখার ঘর পুরে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডের খবর পেয়ে আমতলী উপজেলা ফায়ার সার্ভিস স্থানীয় মানুষের সহযোগিতায় আধাঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডে সেরাজুল ইসলামের তিন লক্ষ টাকা ও জসিম উদ্দিন সিকদারের প্রায় এক লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে ভুক্তভোগিরা জানান। ঘর মালিক জসিম উদ্দিন সিকদার জানান শুক্রবার গভীর রাতে ঘরে আগুন জ্বলতে দেখে ডাক চিৎকার দিলে স্থাণীয়রা ও ফায়ার সার্ভিস ছুটে আগুন নিয়ন্ত্রনে আনে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!