আমতলীতে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার | আপন নিউজ

রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
আমতলীতে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

আমতলীতে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

আমতলীতে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ আমতলীর উত্তর টিয়াখালী স্লোইজগেটে খালে ভাসমান অবস্থায় অর্ধগলিত অজ্ঞাত এক নারীর (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে এ মরদেহ উদ্ধার করা হয়।
জানাগেছে, উপজেলার আমতলী সদর ইউনিয়নের উত্তর টিয়াখালী স্লোইজগেটে খালে মঙ্গলবার সকালে স্থানীয়রা ভাসমান অবস্থায় এক নারীর অর্ধগলিত মরদেহ দেখতে পায়। খবর পেয়ে আমতলী থানা ওসি মোঃ শাহ আলম হাওলাদার ও ওসি (তদন্ত) রনজিত কুমার সরকার ঘটনাস্থলে যায়। পরে পুলিশ ওই অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ওই দিন বিকেলে পুলিশ মরদেহের ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় আমতলী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!