বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
আমতলীতে নারিকেল চুরির প্রতিবাদ করায় মারধর, আহত-৪

আমতলীতে নারিকেল চুরির প্রতিবাদ করায় মারধর, আহত-৪

আমতলীতে নারিকেল চুরির প্রতিবাদ করায় মারধর, আহত-৪
আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ আমতলীতে নারিকেল চুরির প্রতিবাদ করায় মন্টু ঘরামীসহ চারজনকে স্থানীয় মহিবুল্লাহ, নাঈম ও তাদের সহযোগীরা মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সংঙ্কটজনক অবস্থায় মন্টু ঘরামীকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আমতলী থানায় মন্টু ঘরামী অভিযোগ দিয়েছেন। ঘটনা ঘটেছে বুধবার রাতে উপজেলার গুলিশাখালী ইউনিয়নের উত্তর ডালাচারা গ্রামে।
জানাগেছে, উপজেলার গুলিশাখালী ইউনিয়নের উত্তর ডালাচারা গ্রামের বখাটে মুহিবুল্লাহ, নাঈম, হানিফ, জহিরুল ও বেল্লাল এলাকার বিভিন্ন বাড়ীর গাছের নারিকেলসহ বিভিন্ন ফল চুরি করে আসছে এমন দাবী মন্টু ঘরামীর। গত সোমবার রাতে মন্টু ঘরামীর চারটি গাছের অন্তত ৫০ টি নারিকেল চুরি হয়। এতে তিনি মুহিবুল্লাহ, নাঈম, হানিফ, জহিরুল ও বেল্লাল নারিকেল চুরি করেছে বলে সন্দেহ করেন। এ নিয়ে বুধবার রাতে উত্তর ডালাচারা চৌরাস্তায় বসে মহিবুল্লাহ, নাঈম ও তার সহযোগীদের সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায় মহিবুল্লাহ ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে মন্টু ঘরামীকে ইট দিয়ে আঘাত করে থেতলে দেয়। তাকে রক্ষায় তার ভাগ্নে রিপন হাওলাদার, বেল্লাল ঘরামী ও ভাতিজা সোহাগ ঘরামী রক্ষায় এগিয়ে আসলে তাদেরও মারধর করে। দ্রুত স্বজনরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের চিকিৎসক কেএম তানজিরুল ইসলাম মন্টু ঘরামীকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আহত মন্টু ঘরামী বলেন, বখাটে মুহিবুল্লাহ, নাঈম, হানিফ, জহিরুল ও বেল্লাল এলাকার বিভিন্ন বাড়ীর গাছের নারিকেলসহ বিভিন্ন ফল চুরি করে আসছে। গত সোমবার রাতে আমার চারটি গাছের ৫০ টি নারিকেল চুরি হয়। ওই বখাটেরা আমার গাছের নারিকেল চুরি করেছে বলে সন্দেহ হয়। আমি এ ঘটনার প্রতিবাদ করলে আমাকে আমার দুই ভাগ্নে ও এক ভাতিজাকে মারধর করেছে। আমি এ ঘটনার শাস্তি দাবী করছি।
মহিবুল্লাহ মারধরের কথা স্বীকার করে বলেন, নারিকেল চুরির ঘটনা মিথ্যা।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!