কলাপাড়ায় হত্যা কান্ডের ঘটনায় যুবলীগ সভাপতি তিন দিনের পুলিশ রিমান্ডে | আপন নিউজ

রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক
কলাপাড়ায় হত্যা কান্ডের ঘটনায় যুবলীগ সভাপতি তিন দিনের পুলিশ রিমান্ডে

কলাপাড়ায় হত্যা কান্ডের ঘটনায় যুবলীগ সভাপতি তিন দিনের পুলিশ রিমান্ডে

বিশেষ প্রতিবেদকঃ

কলাপাড়ায় আব্বাস হাওলাদার (৬০) হত্যা কান্ডের প্রধান আসামী নীলগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. শামীম খলিফা’র তিন দিনের পুলিশ রিমান্ড ও একই মামলার অপর এক আসামী মো. আনোয়ার খলিফা’র দু’দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত। সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা পি.বি.আই পটুয়াখালী’র ইন্সপেক্টর আবদুস সোবাহান’র পাঁচ দিনের রিমান্ড আবেদন শুনানী শেষে বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার’র আদালত শামিম খলিফার তিন দিন ও আনোয়ার খলিফা’র দু’দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা গেছে, জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর এলাকার বাসিন্দা মো. মোছলেম আলী খলিফার সাথে চাচাতো ভাই রশিদ খলিফার দীর্ঘদিন ধরে দ্বন্দ¦ চলে আসছিল। রশিদ খলিফা তার লোকজন নিয়ে বিরোধীয় জমিতে ঘর তোলেন। গত বছরের ২৭ সেপ্টেম্বর ভোররাত সাড়ে চার টার দিকে মোছলেম খলিফার লোকজন ওই ঘরে অতর্কিত ভাবে হামলা চালালে অন্তত: ৮ জন আহত হয়। এদের চিকিৎসার জন্য বরিশাল নেয়ার পথে আব্বাস হাওলাদার গুরুতর অসুস্থ হয়ে পড়লে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের আহতদের ভর্তি করে। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্বাস হাওলাদার মৃত্যু বরন করেন। এ ঘটনায় নিহত আব্বাস হাওলাদার’র স্ত্রী মোসা. ফাতেমা বেগম বাদী হয়ে ৩৪ জনের নামে কলাপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এদিকে শ্যালিকার আপত্তিকর ছবি ফেসবুকে ভাইরাল করায় জামাতা সজিব (৩৬) এর বিরুদ্ধে শ্বাশুড়ী ডিজিটাল নিরাপত্তা আইনে আদালতে একটি মামলা দায়ের করেন। এ মামলার তদন্তকারী কর্মকর্তা কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো. দাউদ বিজ্ঞ আদালতে তিন দিনের রিমান্ড আবেদন করার পর বিজ্ঞ আদালত দু’দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন বলে আদালত সূত্রে জানা গেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!