পটুয়াখালীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জঙ্গি গ্রেফতার | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব কলাপাড়া উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন আমতলীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সং’ঘ’র্ষে নি’হ’ত ২, আ’হ’ত ৩ কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি’র সুস্থতা কামনায় উপজেলা প্রেসক্লাবে দোয়া মিলাদ কলাপাড়ায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা: ১৪ ফুটের ইলিশে মুগ্ধ জনতা অসুস্থতার সাথে লড়ছে শিশু বিলকিস-চিকিৎসায় থমকে আছে দরিদ্র পরিবারের জীবন কলাপাড়ায় মুরগির দাম কেজিতে বেড়েছে ৪০-৮০ টাকা; সাধারণ মানুষ ক্ষু’ব্ধ কলাপাড়ায় অটোচালককে পি’টি’য়ে জ’খ’ম, থানায় অভিযোগ কলাপাড়া সাংবাদিক ফোরামের কমিটি গঠন, সভাপতি ইউসুফ-সম্পাদক জাবেদ মানবিক ও সামাজিক কাজে আত্মপ্রকাশ করল ‘ব্লাড ফর লাইফ’ স্বেচ্ছাসেবী সংগঠন
পটুয়াখালীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জঙ্গি গ্রেফতার

পটুয়াখালীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জঙ্গি গ্রেফতার

২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশে একযোগে সিরিজ বোমা হামলার যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামী বেলাল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশের
এন্টি টেররিজম ইউনিট। ১৩ জানুয়ারি রবিবার রাত দুইটায় জেলা পুলিশের সহায়তায় পটুয়াখালীর মহিপুর থানার আলিপুর বাজার থেকে তাকে প্রেপ্তার  করা হয়। সোমবার সকালে পটুয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খবরটি নিষ্চিত করেছেন পুলিশ সুপার
মোহাম্মদ মঈনুল হাসান।
পুলিশ সুপার মোহাম্মদ মঈনুল হাসান জানান ২০০৫ সালে সারাদেশে ৬৩ জেলায় জেএমবি যে বোমা হামলা চালায় ওই মামলার যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামী বিলাল মিয়া। বিলাল খাগরাছড়ি জেলার দিঘীনালা থানার মোয়াজ্জেমপুুর এলাকার নুরুল আলমের পুত্র। ঘটনার পর বিলাল মিয়া আত্মগোপনে চলে যায়। সে বিভিন্ন সময় ভুয়া জন্ম নিবন্ধন তৈরি করে একাধিক ছদ্মনাম ব্যবহার করে ঢাকা, সাভার নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় আত্মগোপন করেছিল। সর্বশেষ ২০০৭ সালের অক্টোবর মাসে রুবেল নাম ব্যবহার করে পটুয়াাখালীর মহিপুর থানাধীন এলাকায় রাজমিস্ত্রির
কাজ নেয়।
জঙ্গিবাদ দমনে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট এন্টি টেররিজম ইউনিটের একটি চৌকস দল দীর্ঘদিন যাবৎ তাকে নজরদারি করছিল। এন্টি
টেররিজম ইউনিট তাকে অনুসরণ করে পটুয়াখালী জেলায় এসে কয়েকদিন যাবৎ অবস্থান করে সর্বশেষ রোববার রাতে তাকে গ্রেপ্তাার করে।
গ্রেপ্তার জঙ্গি বিলালের বর্তমান সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে যাচাই-বাছাই করার জন্য তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে বলেও জানান পুলিশ
সুপার।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!