কড়ইবাড়িয়া ইউনিয়নে সপ্তমে মারজিয়া এবং চতুর্থে কৌশিক সমদ্দার শ্রেষ্ঠ শিক্ষার্থী | আপন নিউজ

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অটোরিকশার ধা’ক্কায় শ্রমিক নি’হ:ত মিঠাগঞ্জ ইউনিয়নে উন্নয়নের অঙ্গীকার এবিএম মোশাররফ হোসেনের কলাপাড়ায় যৌথবাহিনীর অ’ভিযানে দেশীয় অ’স্ত্রসহ যুবক গ্রে’ফ’তা’র ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত শতাধিক নেতাকর্মীর বিএনপি প্রার্থীকে সমর্থন পটুয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থীকে গণ অধিকার পরিষদের পূর্ণ সমর্থন পায়রা বন্দরে নির্মাণাধীন আন্দারমানিক ব্রিজে দু’র্ঘ’ট’না: নি’হ’ত ১, আ’হ’ত-৩ বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে-এবিএম মোশাররফ হোসেন বরগুনা-১ আসনে বিএনপি ও ইসলামী আন্দোলন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই বরগুনা হবে চাঁ’দা’মুক্ত-প্রতিশ্রুতি বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লার আল্লাহ কামিয়াব করলে ১৮ কোটি মানুষের মুখে হাসি ফুটবে- আমতলীর জনসভায় চরমোনাই পীর
কড়ইবাড়িয়া ইউনিয়নে সপ্তমে মারজিয়া এবং চতুর্থে কৌশিক সমদ্দার শ্রেষ্ঠ শিক্ষার্থী

কড়ইবাড়িয়া ইউনিয়নে সপ্তমে মারজিয়া এবং চতুর্থে কৌশিক সমদ্দার শ্রেষ্ঠ শিক্ষার্থী

আপন নিউজ রিপোর্টঃ
বরগুনার তালতলী উপজেলার কড়াইবাড়িয়া ইউনিয়নের সেচ্ছাসেবী সংগঠন কড়াইবাড়িয়া মানবসেবা সংগঠনের মেধাবৃত্তি পরিক্ষা-২০১৯ এর ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) এ ফলাফল ও পুরস্কার বিতরণ করা হয়।
এতে মাধ্যমিক শাখায় কড়াইবাড়িয়া ইউনিয়নের প্রায় ৬ টি মাধ্যমিক বিদ্যালয়ে ও দাখিল মাদ্রাসার প্রায় ২৪ জন সপ্তম শ্রেণির শিক্ষার্থী  অংশগ্রহণ করে শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে ট্যালেপুল বৃত্তি অর্জন করে দক্ষিণ ঝাড়াখালী ছালেহীয়া দাখিল মাদ্রাসার শিক্ষর্থী মারজিয়া এবং প্রাথমিক শাখার প্রায় ১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইবতেদায়ী মাদ্রাসার প্রায় ৪৪ জন  চতুর্থ শ্রেণির শিক্ষার্থী অংশগ্রহণ করে শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে বেহালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৌশিক সমদ্দার।  মারজিয়া ও কৌশিক সমদ্দার কড়াইবাড়িয়া মানবসেবা সংগঠনের মেধাবৃত্তি পরিক্ষা-২০১৯ এর পরিক্ষায়  কড়ইবাড়িয়া ইউনিয়ের শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হওয়ার সংগঠনের পক্ষ থেকে তাদের দুজনকেই দেয়া হয় এককালীন বৃত্তি ভাতা, ক্রেস্ট, সনদপত্র ও শান্তনা পুরস্কার হিসেবে একটি ডিকশনারি এই পুরস্কার তাদের হাতে তুলে দেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ও তালতলী উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান রেজবী উল- কবির জোমাদ্দার। এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন, তালতলী উপজেলা ভাইস চেয়ারম্যান মনিকা নাজনীন মনি, কড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান
আলতাফ হোসেন আকন, আলিরবন্দর এ, এম মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেন, ইলিরবন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়
প্রধান শিক্ষক আলতাফ হোসেন মোবার ও প্রশান্ত কুমার কির্তণীয়া, সহকারী শিক্ষক ও উপদেষ্টা অত্র সংগঠনের রাহিমা, সংগঠনের সাধারন সম্পাদক ইবুল খায়ের, সিঃসহঃঅর্থ সম্পাদক জসিম উদ্দিন সহকারী শিক্ষক  আমিনা, সহকারী শিক্ষক ও সংগঠনের শিক্ষা সম্পাদক মিজানুর রহমান মুন্সি,সিঃ সহঃ সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, সহকারী শিক্ষক ও সংগঠনের সহ দপ্তর সম্পাদক হেমায়েত হোসেন, সহকারী দপ্তর সম্পাদক মিজানুর রহমান আকন, প্রচার সম্পাদক মাহমুদুল হাসান, ছাত্র বিষয়ক সম্পাদক আল আমিন কাজী, সহঃ অর্থ সম্পাদক রোবায়েত মাহমুদ ও সদস্য মোঃ জিহাদ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!