শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
আমতলীর ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচন ইভিএম পদ্ধতিতে ভোট

আমতলীর ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচন ইভিএম পদ্ধতিতে ভোট

আমতলীর ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচন ইভিএম পদ্ধতিতে ভোট

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২১ জুন। চাওড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। আমতলীতে প্রথম ইভিএম পদ্ধতিতে ভোটদানে আনন্দ থাকলেও সাধারণ ভোটারদের মাঝে উৎকন্ঠা বিরাজ করছে। সাধারণ ভোটাররা ইভিএম পদ্ধতিতে ভোটদানের পূর্বে প্রশিক্ষণের দাবী জানিয়েছেন।
জানাগেছে, আগামী ২১ জুন উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। এর মধ্যে চাওড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। নতুন পদ্ধতিতে ইভিএম এ ভোটে সাধারণ ভোটারদের মাঝে উৎকন্ঠা রয়েছে। সাধারণ ভোটাররা জানান, এ পদ্ধতিতে ভোট আমতলীতে এই প্রথম। এর আগে এ পদ্ধতিতে ভোট না দেয়ায় ভোটাররা উৎকন্ঠায় রয়েছে। সাধারণ ভোটাররা ভোট গ্রহনের পূর্বে প্রশিক্ষণের দাবী জানিয়েছেন।
চাওড়া কাউনিয়া গ্রামের নারী ভোটার সোনাবরু বেগম বলেন, অ্যহন বোলে ম্যাশিনে ভোট অইবে। মুইকি ম্যাশিনে ভোট দেতে পারমু?। মুইতো জীবনে এই রহোম ভোট দেই নাই। মোরো আগে শিহাইয়্যা দেলে ভালো অইতো।




চন্দ্রা পাতাকাটা গ্রামের দুলাল মোল্লা বলেন, নতুন পদ্ধতিতে ভোট হবে। কিছুইতো জানিনা। কিভাবে ভোট দেব বুঝতে পারছি না। তিনি আরো বলেন, ভোটের আগে প্রশিক্ষণ দেওয়ার দাবী জানাই।
উপজেলা নির্বাচন অফিসার মোঃ তারিকুল ইসলাম বলেন, ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহনে ভোটারদের মাঝে ইতিমধ্যে লিপলেট ও ভিডিও ডকুমেন্ট দেখানো হচ্ছে।
বরগুনা জেলা নির্বাচন অফিসার দীলিপ কুমার তালুকদার বলেন, আগামী ১৯ জুন প্রত্যেক ভোট কেন্দ্রে ভোটারদের (মগ ভোটিং) প্রশিক্ষণ দেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!