বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
কলাপাড়ায় ১১ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

কলাপাড়ায় ১১ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

রিপোর্টঃ গোফরান পলাশঃ
কলাপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ফুটপাত দখল করে জন সাধারনের চলাচলে বিঘœ সৃষ্টি করার দায়ে ১১ ব্যাসায়ীকে ৪২, ৬০০ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনুপ দাশ’র পরিচালনাধীন ভ্রাম্যমান আদালত এ জরিমানা করে।
 
ভ্রাম্যমান আদালতের বে  সহকারী মো: নজরুল ইসলাম জানান, পৌরশহরের ফেরীঘাট এলাকায় সড়কের ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে ফল ব্যবসায়ী আবুল কালামকে ৫,০০০, হাসান সিকদারকে ৫,০০০, রাসেল মোল্লাকে ৫,০০০, শাহালম সিকদারকে ৫,০০০, মুদি ব্যবসায়ী ফোরকানকে ৬০০, পোলট্রি খাবার ব্যবসায়ী সোয়েব মোল্লাকে ৫০০, মেশিনারী যন্ত্রাংশ ব্যবসায়ী সাইদুর রহমানকে ২,০০০, লন্ড্রী ব্যবসায়ী অপু দাসকে ৫০০, মেশিনারী যন্ত্রাংশ ব্যবসায়ী জাকির সিকদারকে ১,০০০, ইমাম হোসেন মৃধাকে ৮,০০০ এবং রফিকুল ইসলাম মৃধাকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়। এসময় কলাপাড়া থানা পুলিশের একটি দল ভ্রাম্যমান আদালতকে সহায়তা করে।
 
নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনুপ দাশ জানান, সরকারী সড়ক দখল করে গন উপদ্রব সৃষ্টির দায়ে বাংলাদেশ দন্ডবিধি আইনের ১৮৬০ এর ২৯১ ধারা অনুযায়ী অভিযুক্ত ১১ ব্যবসায়ীকে ৪২, ৬০০ টাকা জরিমানা করা হয়েছে। 

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!